AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah OC: মহিলার সঙ্গে গাড়ির ভিতর যত কাণ্ড! ভয়ঙ্কর ঘটনা ঘটল চণ্ডীতলার OC-র সঙ্গে

Howrah OC: জানা গিয়েছে, আহত পুলিশ আধিকারিকের নাম জয়ন্ত পাল। তিনি হুগলির চণ্ডীতলা থানার ওসি। বুধবার রাত্রি এগারোটা নাগাদ হাওড়া ঘোষপাড়া পেট্রলপাম্পের সামনে তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ দিকে, গুলিবিদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ।

Howrah OC: মহিলার সঙ্গে গাড়ির ভিতর যত কাণ্ড! ভয়ঙ্কর ঘটনা ঘটল চণ্ডীতলার OC-র সঙ্গে
জয়ন্ত গুপ্ত, ওসি, চণ্ডীতলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2025 | 8:48 AM
Share

হাওড়া: পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ পুলিশ অফিসার। তাঁর হাতে গুলি লেগেছে বলে খবর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। তবে কে বা কারা গুলি চালিয়েছে, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আটক হয়েছেন এক মহিলা।

জানা গিয়েছে, আহত পুলিশ আধিকারিকের নাম জয়ন্ত পাল। তিনি হুগলির চণ্ডীতলা থানার ওসি। বুধবার রাত্রি এগারোটা নাগাদ হাওড়া ঘোষপাড়া পেট্রলপাম্পের সামনে তাঁর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ দিকে, গুলিবিদ্ধ হওয়ার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঁটরা ও শিবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওসির নীল রঙের একটি গাড়ি ছিল। সেই গাড়িতে এক মহিলা ছিলেন বলে জানা গিয়েছে। বচসার জেরে সার্ভিস রিভলবার থেকে গুলি চলেছে বলে খবর। ইতিমধ্যেই ওসি-র গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে  অফিসারকেও। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সঙ্গে কী সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের