AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!

RCB, IPL 2025: ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে এক সময় বিপাকে পড়েন বিরাট। আচমকা আঙুলে চোটও পান। যা দেখে আরসিবি ও কোহলির ভক্তরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন।

Virat Kohli: ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!
ফিল্ডিংয়ের সময় আচমকা চোট, কেমন আছেন বিরাট কোহলি? খেলতে পারবেন তো!Image Credit: X
| Updated on: Apr 03, 2025 | 12:10 PM
Share

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেট বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার। তাঁকে দেখে হাজার হাজার তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হয়। ব্যাট হাতে কোহলির ঝোড়ো ইনিংস যেমন উপভোগ্য, তেমনই ফিল্ডিংয়ে তিনি তুখোড়। তবে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে এক সময় বিপাকে পড়েন বিরাট। আচমকা আঙুলে চোটও পান। যা দেখে আরসিবি ও কোহলির ভক্তরা রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন। এ বার আরসিবির কোচ কোহলির চোটের অবস্থা জানিয়েছেন। কেমন আছেন বিরাট?

একে গুজরাট টাইটান্সের কাছে ঘরের মাঠে হার, তার উপর বিরাট কোহলির চোট। আরসিবির শিবিরের প্রাথমিকভাবে চিন্তা হওয়ারই দস্তুর। অবশ্য আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দলের সুপারস্টারকে নিয়ে যে আপডেট দিয়েছেন, তাতে অনেকেই কপাল থেকে চিন্তার ভাঁজ কমে যাবে। কারণ, ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, “বিরাট এক্কেবারে ঠিক রয়েছে।”

উল্লেখ্য, আরসিবির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স যখন রান তাড়া করছিল, সেই সময় ১২তম ওভারে ক্রিজে ছিলেন সাই সুদর্শন ও জস বাটলার। গুজরাটের দলগত রান ১ উইকেটে ১০৪ থাকাকালীন বিরাট ফিল্ডিং করতে গিয়ে আচমকা চোট পান।

কোহলি ঠিক থাকা মানেই আরসিবির প্লেয়াররা খানিক হলেও বাড়তি আত্মবিশ্বাস পান। কারণ বিরাট এমনই এক প্লেয়ার, যিনি দলের যে কোনও প্লেয়ারের প্রয়োজনে টিপস দেন। হাতে ধরে শিখিয়েও দেন। যেহেতু তাঁর চোট গুরুতর নয়, তাই আরসিবির পরের ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?