AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: বিনা চিকিৎসায় সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ শান্তিপুর হাসপাতালে

Nadia: পরিবারের দাবি, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার সময় প্রথম রোগীকে দেখতে যান, এরপর ডাক্তারবাবু আর সেখানে যায় না। এরপর শুক্রবার সকাল থেকে ওই রোগীর পেটে ব্যথা শুরু হলে নার্সরাই তাঁকে লেবার রুমে নিয়ে যান।

Nadia: বিনা চিকিৎসায় সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ শান্তিপুর হাসপাতালে
সদ্যোজাতর মৃত্যু ঘিরে ধুন্ধুমারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 8:27 PM
Share

নদিয়া:  এবার বিনা চিকিৎসায় সদ্যোজাত শিশু মৃত্যুর অভিযোগ নদিয়ার শান্তিপুর হাসপাতালে। ঘটনায় ক্ষোভ প্রকাশ মৃত শিশুর পরিবারের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিবারের মানুষজন। জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর থানার বড় কুলিয়া এলাকার বাসিন্দা অর্পিতা সরকারকে গর্ভবতী অবস্থায় সকাল দশটা নাগাদ শান্তিপুর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজার করতে হলে অন্যত্র স্থানান্তরিত করতে হবে, সেই কথা মেনে নিয়েছিলেন রোগীর পরিবার।

পরিবারের দাবি, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার সময় প্রথম রোগীকে দেখতে যান, এরপর ডাক্তারবাবু আর সেখানে যায় না। এরপর শুক্রবার সকাল থেকে ওই রোগীর পেটে ব্যথা শুরু হলে নার্সরাই তাঁকে লেবার রুমে নিয়ে যান। পরবর্তীতে ডাক্তারের অনুপস্থিতিতেই নার্সদের হাতেই বাচ্চা প্রসব হয়। কিন্তু সদ্যোজাতর অবস্থা সঙ্কটজনক ছিল। পরিবারের দাবি, তাকে স্যালাইন দিয়ে রেখে দেওয়া হয়।

পরবর্তীতে চিকিৎসককে বিষয়টি জানালে তিনি দুপুর দুটোর সময় গিয়ে সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির  পরিবারের সদ্যসরা।  এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রসূতির পরিবারের সদস্যরা। রানাঘাট মহকুমা হাসপাতালে সদ্যোজাতর ময়নাতদন্ত হবে।

Follow Us
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
LIVE: 'অনুপ্রবেশকারীদের তাড়াতে ভোট দিন', হাবড়া থেকে আর কী বললেন শাহ?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির পূর্ণিমা? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
জানেন কী পোশাকে স্বাচ্ছন্দ্য পান কৌস্তভ?
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?