AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barrackpur: ডলার পাইয়ে দেওয়ার নাম করে টিনের কয়েন দিয়ে প্রতারণা, গ্রেফতার বাংলাদেশি

Barrackpur: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে। সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল। ধৃত আফতাব খরাদি আর রাজু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই।

Barrackpur: ডলার পাইয়ে দেওয়ার নাম করে টিনের কয়েন দিয়ে প্রতারণা, গ্রেফতার বাংলাদেশি
প্রতারিত ব্যক্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 5:39 PM
Share

বারাকপুর: ডলার পাইয়ে দেওয়ার নাম করে টিনের কয়েন দিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। গ্রেফতার দুই বাংলাদেশি। ধৃত দুজনের নাম আফতাব খরাদি ও রাজু বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে। সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল। ধৃত আফতাব খরাদি আর রাজু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ হয় এই ডলার ভাঙানোর সূত্র ধরেই। অভিযোগ, তাঁরা আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এমন এক পরিকল্পনা মাফিক রবিবার কাঁচরাপাড়াতে দেখা করেন। এক লক্ষ টাকার বিনিময়ে ৫৫৭ টি কয়েন ও একটি ১০০ সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেন। কিন্তু কয়েন হাতে নিয়ে আকবর বুঝতে পারেন, সব কয়েন নয় বরং সেগুলো ছোট ছোট সাইজের টিনের চাকতি। কিন্তু ততক্ষণে চম্পট দেন অভিযুক্তরা।

এরপর আকবর বীজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মাত্র তিন ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা, দুটি মোবাইল ফোন, বেশ কিছু জাল নথিপত্র, টিনের কয়েন তৈরি করার সরঞ্জাম। জানা গিয়েছে, আফতাব খরাদির বাড়ি বাংলাদেশে। তাঁদের বারাকপুর আদালতে পেশ করা হবে। ঘটনার সঙ্গে আরও কে কে জড়িত আছে তার তদন্ত চলছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?