AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat: ফেনসিডিল পাচার করতে গিয়েছিলেন, নদী থেকে উদ্ধার হল যুবকের দেহ

Basirhat: তদন্তে জানা যায়,  নিষিদ্ধ কাপ সিরাপ ফেনসিডিল বাংলাদেশে পাচারের জন্য সীমান্তের সোনাই নদীর কচুরিপানা ভর্তি জলে নেমেছিলেন ওই যুবক। সেখানেই কোনও কারণে তলিয়ে যান তিনি। এই নিয়ে রীতিমতো চাঞ্চল‍্য শুরু হয় এলাকায়।

Basirhat: ফেনসিডিল পাচার করতে গিয়েছিলেন, নদী থেকে উদ্ধার হল যুবকের দেহ
দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 03, 2024 | 12:41 PM
Share

উত্তর ২৪ পরগনা: ভারত থেকে বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের সময় নদীতে তলিয়ে মৃত্যু হল যুবকের। সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ-বিজিবি এর ফ্ল‍্যাগ মিটিং, নিখোঁজ যুবকের দেহ ফিরে পেল পরিবার। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা এলাকার ঘটনা। বছর আঠাশের ওই  যুবকের নাম আলমগির মোল্লা।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা গিয়েছে,   ৩১শে ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান আলমগির। পরিবারের দাবি, তারপর থেকে তিনি   নিখোঁজ  ছিলেন। পরিবারের লোক স্বরূপনগর নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তারপর থেকে তাঁর খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ।

তদন্তে জানা যায়,  নিষিদ্ধ কাপ সিরাপ ফেনসিডিল বাংলাদেশে পাচারের জন্য সীমান্তের সোনাই নদীর কচুরিপানা ভর্তি জলে নেমেছিলেন ওই যুবক। সেখানেই কোনও কারণে তলিয়ে যান তিনি। এই নিয়ে রীতিমতো চাঞ্চল‍্য শুরু হয় এলাকায়। যুবকের দেহ সোনাই নদীতে থাকতে পারে সন্দেহ করে বিএসএফ। তারপর আন্তর্জাতিক নিয়ম মেনে সোনাই নদীর বুকে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের মধ‍্যে ফ্ল্যাগ মিটিং হয়।

সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হবে সোনাই নদীতে। সেই সিদ্ধান্ত মতো স্বরূপনগর থানার পুলিশ ও বসিরহাটের এসডিআরএফের প্রতিনিধিরা সোনাই নদীতে তল্লাশি চালায়। অবশেষে সোনাই নদী থেকে উদ্ধার হয় আলমগিরের মৃতদেহ। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল ভর্তি বস্তা।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ধৃত যুবকের পরিবারের সদস্যরা জানান, তিনি  সন্ধ্যায় বাজার করতে গিয়েছিল‌েন। সেখান থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায় না। কী করে সোনাই নদীতে তাঁর মৃতদেহ পাওয়া গেল? সেই প্রশ্নই তুলছেন মৃতের পরিবারের সদস্যরা।

Follow Us
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?