AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sodepur: লিফটে একা পেয়ে নাবালিকার শরীরে অস্বস্তিকর ‘টাচ’ বারবার! বৃদ্ধের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোদপুরে

Sodepur: অভিযুক্ত থাকেন আবাসনের চারতলায়। সোমবার ওই নাবালিকা টিউশন পড়তে আবাসনের একটি ফ্ল্য়াটে গিয়েছিল। সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফেরার সময় আবার লিফটে দেখা হয় ওই বৃদ্ধের সঙ্গে।

Sodepur: লিফটে একা পেয়ে নাবালিকার শরীরে অস্বস্তিকর 'টাচ' বারবার! বৃদ্ধের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোদপুরে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 10:11 AM
Share

সোদপুর: আবাসনের লিফটে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল সোদপুরে। ঘটনায় আবাসনে বিক্ষোভ দেখান আবাসিকরা। তাঁদের দাবি, একবার নয়, একাধিকবার ওই নাবালিকাকে ছোঁয়ার চেষ্টা করেছেন বৃদ্ধ। অশ্লীল নজরে দেখতেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ।

সোদপুর পানশিলায় একটি আবাসনের ঘটনা। লিফটে এক নাবালিকাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তাঁর মায়ের দাবি, তাঁর মেয়ের সঙ্গে একই ঘটনা একাধিকবার ঘটেছে। এর আগেও লিফটে উঠলে ওই বৃদ্ধ গালে, কাঁধে হাত দিয়েছেন। তাঁর আরও দাবি, আবাসিকের পরিচারিকাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করে থাকেন ওই বৃদ্ধ। প্রতিবাদে অভিযুক্ত বৃদ্ধের আবাসনের ঘরের সামনে বিক্ষোভ দেখান আবাসিকরা।

অভিযুক্ত থাকেন আবাসনের চারতলায়। সোমবার ওই নাবালিকা টিউশন পড়তে আবাসনের একটি ফ্ল্য়াটে গিয়েছিল। সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফেরার সময় আবার লিফটে দেখা হয় ওই বৃদ্ধের সঙ্গে। তখনই অস্বস্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওই বৃদ্ধের বিরুদ্ধে।  গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়দহ থানা। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ওই ফ্ল্যাটে বসবাসরত মহিলারা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?