AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: ঝলসে যায় তিন ঠিকা শ্রমিক, আবারও দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়

Durgapur: মাত্র ১০ দিন আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছিল। পরে হাসপাতালে দু'জনের মৃত্যু হয়। আহত তিনজন এখনও চিকিৎসাধীন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । বৃহস্পতিবার আবারও দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় তিনজন ঠিকা কর্মীর দেহ ঝলসে গেল।

Durgapur: ঝলসে যায় তিন ঠিকা শ্রমিক, আবারও দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
দুর্গাপুরে ঝলসে গেলেন তিন শ্রমিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 8:58 AM
Share

দুর্গাপুর:  আবারও দুর্ঘটনা রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায়। আগুনে ঝলসে জখম ঝাড়খন্ডের রাঁচির বাসিন্দা ৩ ঠিকা কর্মী। দুর্গাপুর ইস্পাত কারখানায় গত ১০ দিনে পরপর দু’টি দুর্ঘটনা ঘটল। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেসে প্লেট কাটিংয়ের সময় ভয়াবহ আগুনে ঝলসে যায় তিনজন ঠিকা কর্মী। তাঁদের মধ্যে একজনের নাম রাকেশ গুপ্তা বলে জানা গিয়েছে। এই শ্রমিকরা প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা বলে জানা গিয়েছে।

মাত্র ১০ দিন আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় বড়সড় দুর্ঘটনায় পাঁচ জন আহত হয়েছিল। পরে হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। আহত তিনজন এখনও চিকিৎসাধীন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । বৃহস্পতিবার আবারও দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় তিনজন ঠিকা কর্মীর দেহ ঝলসে গেল। দ্রুত তাঁদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। পরে তাঁদেরকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে।

বারবার দুর্ঘটনা ঘটায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক সংগঠনের নেতারা। আহত শ্রমিকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…