AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad Siddique: নন্দীগ্রামে রাস্তা আটকে বিক্ষোভ আইএসএফের, নওশাদের অনুরোধেই উঠল অবরোধ

Nandigram: নন্দীগ্রাম বাইপাসের ধারে একটি সভামঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু সেই মঞ্চ ও মাইক ভেঙে দেওয়ার অভিযোগে প্রতিবাদে সরব আইএসএফ শিবির। আইএসএফ শিবিরের অভিযোগ তৃণমূলের দিকে। ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী-সমর্থকরা।

Nawsad Siddique: নন্দীগ্রামে রাস্তা আটকে বিক্ষোভ আইএসএফের, নওশাদের অনুরোধেই উঠল অবরোধ
নওশাদ সিদ্দিকীImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: May 21, 2024 | 6:09 PM
Share

নন্দীগ্রাম: সামনেই তমলুকের ভোট। ভোটগ্রহণ রয়েছে আগামী শনিবার, ২৫ মে। একেবারে স্লগ ওভারের প্রচার চলছে। এরই মধ্যে নন্দীগ্রামে নির্বাচনী প্রচার সভায় বাধা পাওয়ার অভিযোগ আইএসএফের। মঙ্গলবার বিকেলে দলীয় প্রার্থী মাহিউদ্দিন আহমেদের সমর্থনে ভোটের প্রচারে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। নন্দীগ্রাম বাইপাসের ধারে একটি সভামঞ্চ তৈরি করা হয়েছিল। কিন্তু সেই মঞ্চ ও মাইক ভেঙে দেওয়ার অভিযোগে প্রতিবাদে সরব আইএসএফ শিবির। আইএসএফ শিবিরের অভিযোগ তৃণমূলের দিকে। ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী-সমর্থকরা।

এদিনের ঘটনায় তৃণমূল শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আইএসএফ প্রার্থী। মাহিউদ্দিনের বক্তব্য, ‘অফিশিয়ালি অনুমতি নিয়ে আজ আইএসএফের সভা করার কথা ছিল। স্থানীয় দুষ্কৃতীরা আমাদের সেই সভা করতে দিচ্ছে না। আমাদের যে মঞ্চ ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের এত ভয় কীসের জন্য?’ তাঁর কথায়, ‘রাজ্যের শাসক শিবির চাইছে না বাংলায় বিকল্প রাজনীতি উঠে আসুক।’

মঙ্গলবারের এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। ইতিমধ্য়েই স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। নওশাদের বক্তব্য, পুলিশ তাঁদের আশ্বস্ত করেছেন। তিনি থানায় গিয়ে এদিনের ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলেও দাবি নওশাদের। পুলিশের থেকে আশ্বাস পাওয়ার পর নওশাদই দলীয় কর্মী-সমর্থকদের কাছে অনুরোধ করেন পথ অবরোধ তুলে নেওয়ার জন্য।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...