AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration Scam: স্লিপ দিয়েও মিলছে না রেশন, বিক্ষোভ দেখালেন গ্রামবাসী

Ration Scam: এরপর বুধবার সকালে এলাকার মাহিলারা রেশন সামগ্রী নিয়ে এলে তাঁদের রেশন সামগ্রী দিতে পারবে না বলে জানিয়ে দেন। তারপরেই এলাকার মানুষ উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়েই এক মাসের রেশন সামগ্রী দিতে রাজি হন। এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিক। গ্রাহকরা আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।

Ration Scam: স্লিপ দিয়েও মিলছে না রেশন, বিক্ষোভ দেখালেন গ্রামবাসী
রেশন পাচ্ছেন না, বিক্ষোভ দেখালেন এলাকাবাসীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 3:24 PM
Share

পুরুলিয়া: আঙুলের ছাপ নেওয়ার পরেও রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ২০নম্বর ওয়ার্ডের আমলাপাড়া এলাকায়। জানা গিয়েছে, মীরা খাঁ- নামে রেশন ডিলার মারা যাওয়ার পর তাঁর পুত্রবধু সেটি চালান। অভিযোগ, রেশন গ্রাহকদের আঙুলের ছাপ নেওয়ার পরেও বেশ কয়েক মাস ধরেই রেশন সামগ্রী দিচ্ছেন না। তাঁর বিরুদ্ধে রেশন সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ গ্রাহকদের।

এরপর বুধবার সকালে এলাকার মাহিলারা রেশন সামগ্রী নিয়ে এলে তাঁদের রেশন সামগ্রী দিতে পারবে না বলে জানিয়ে দেন। তারপরেই এলাকার মানুষ উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়েই এক মাসের রেশন সামগ্রী দিতে রাজি হন। এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ ও খাদ্য দফতরের আধিকারিক। গ্রাহকরা আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।

বর্তমানে রেশন দোকান পরিচালনা করেন মীরা খাঁ-এর পুত্রবধূ বলেন, “কিছু সামগ্রী কম থাকায় সম্পূর্ণ মাল দেওয়া সম্ভব হয়নি। আসতে আসতে দিয়ে দেওয়া হবে।” কেন রেশন সামগ্রী কম হল দেওয়া হল তাঁর কোনও উত্তর দিতে পারেননি। এলাকার মানুষের বক্তব্য, রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেন রেশন ডিলার। এলাকার তৃণমুলের কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল বলেন, “এই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। বারবার বলেও তিনি ঠিকমতো মাল দেন না।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?