AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basanti: স্ত্রী-সন্তানকে নিয়ে বাইকে যাচ্ছিলেন, ট্রাকে পিষে গেল স্ত্রীর মাথা

Basanti: সকালে বাড়ি থেকে বেরিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘটকপুরের দিকে ভোজেরহাটের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন.তিন জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। সকালে ফাঁকা রাস্তায় বাইকের গতিবেগও স্বাভাবিকের থেকে বেশি ছিল।

Basanti: স্ত্রী-সন্তানকে নিয়ে বাইকে যাচ্ছিলেন, ট্রাকে পিষে গেল স্ত্রীর মাথা
বাইক দুর্ঘটনায় মৃত্যু Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 12:26 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  স্ত্রী ও ছেলেকে নিয়ে বাইকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে ঝড়ের গতিতে আসছিল ট্রাক। মুখোমুখি হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক। সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা বাসন্তী রাজ্য সড়কে নলমুড়িতে। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক ও তাঁর ছেলে। পুলিশ মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ি থেকে বেরিয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘটকপুরের দিকে ভোজেরহাটের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন.তিন জনের কারোর মাথাতেই হেলমেট ছিল না। সকালে ফাঁকা রাস্তায় বাইকের গতিবেগও স্বাভাবিকের থেকে বেশি ছিল।

সেই সময় কলকাতা থেকে একটি ট্রাক আসছিল ঘটকপুকুরের দিকে। নলমুড়ির কাছে মোড়ের বাঁকে ট্রাকটিকে দেখতে পাননি বাইক চালক। ট্রাক যখন কাছাকাছি চলে আসে, তখন পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনজনেই বাইক থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। ভদ্রমহিলার মাথায় প্রচন্ড আঘাত লাগে। তিন জনকেই কলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মহিলার। পুলিশ ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে। চালক পলাতক।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে