AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chopra: পঞ্চায়েত নির্বাচনে সিপিএম নেতাকে ‘খুনে’ও গ্রেফতার হন জেসিবি, তারপর ছাড়া পেলেন কীভাবে?

Chopra: 'জেসিবি'-র আসল নাম তাজমুল ইসলাম। চোপড়ার ভাইরাল ভিডিয়োর সূত্রে তিনি এখন জাতীয় চর্চার বিষয়।  ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তরুণী ও তাঁর সঙ্গীকে লাঠির গোছা দিয়ে একেবারে তালিবানি কায়দায় মারছেন জেসিবি। দাঁড়িয়ে সকলেই দাঁড়াচ্ছেন। পরে জানা যায়, ওই মহিলা বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে।

Chopra: পঞ্চায়েত নির্বাচনে সিপিএম নেতাকে 'খুনে'ও গ্রেফতার হন জেসিবি, তারপর ছাড়া পেলেন কীভাবে?
ইসলামপুর থানায় জেসিবি। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 3:02 PM
Share

চোপড়া: চোপড়ায় এক যুবতী ও তাঁর পুরুষ সঙ্গীকে লাঠির গোছা দিয়ে তালিবানি কায়দায় পিটিয়ে গ্রেফতার হয়েছেন চোপড়ার বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা জেসিবি। আসল নাম তাজমুল। ভাইরাল ভিডিয়ো (যে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) জেসিবি গ্রেফতার হতেই তাঁর একের পর এক কীর্তি প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত নির্বাতনে এক সিপিএম নেতাকে গুলি করে খুনের অভিযোগ রয়েছে জেসিবি-র বিরুদ্ধে। সে সময়েও তাঁকে গ্রেফতার করা হয়।

‘জেসিবি’-র আসল নাম তাজমুল ইসলাম। চোপড়ার ভাইরাল ভিডিয়োর সূত্রে তিনি এখন জাতীয় চর্চার বিষয়।  ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তরুণী ও তাঁর সঙ্গীকে লাঠির গোছা দিয়ে একেবারে তালিবানি কায়দায় মারছেন জেসিবি। দাঁড়িয়ে সকলেই দাঁড়াচ্ছেন। পরে জানা যায়, ওই মহিলা বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। তিনি আক্রান্ত যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। আর তাতেই জেসিবি ডেকেছিলেন ‘ইনসাফ সভা’। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে জেসিবি-কে গ্রেফতার করেছে। ইসলামপুর আদালতে পেশ করা হয়।

তারপরই আবার জেসিবি-র বিরুদ্ধে সিপিএম নেতাকে খুনের মামলাটি উঠে আসে। প্রসঙ্গত,  পঞ্চায়েত ভোটে মনোনয়নের শেষ দিনে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস জোটের প্রার্থীরা। মনোনয়ন দিতে যাচ্ছিলেন নিহত সিপিএম নেতা মনসুর নইমুল। অভিযোগ, জোট প্রার্থীদের মিছিলে তৃৃণমূল কর্মীরা গুলি চালান। গুলি লেগে মৃত্যু হয় মনসুরে। সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি। থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়। সে সময়ে গ্রেফতারও হন জেসিবি। কিন্তু দিন পনেরোর মধ্যে ছাড়াও পেয়ে যান তিনি।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা