AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Citizenship: শুরুতেই বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সারা বিশ্বের জন্য সুখবর?

Donald Trump: ট্রাম্প জানিয়েছিলেন, নতুন নিয়ম অনুযায়ী শুধু আমেরিকায় জন্মালেই নাগরিকত্ব পাওয়া যাবে না আর। শিশু মা কিংবা বাবাকে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ড হোল্ডার) হতে হবে। তবেই নবজাতক আমেরিকার নাগরিকত্ব পাবে।

US Citizenship: শুরুতেই বড় ধাক্কা খেলেন ট্রাম্প, সারা বিশ্বের জন্য সুখবর?
ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Jan 25, 2025 | 2:01 PM
Share

ওয়াশিংটন: ট্রাম্পের মর্জি মতো চলবে না দেশ। জন্মগতভাবে নাগরিকত্ব কেড়ে নিতে পারেন না নতুন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল আমেরিকার ফেডারেল জাজ। ট্রাম্পের এই সিদ্ধান্তকে তিনি সম্পূর্ণ অসাংবিধানিক বলেই উল্লেখ করেছেন।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমেরিকায় জন্মালেই আর নাগরিকত্ব পাওয়া যাবে না। বিশেষ কিছু শর্ত রয়েছে, তা পূরণ করলেই আমেরিকায় জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়া যাবে। ট্রাম্পের এই ঘোষণা শুনতেই হইচই পড়ে যায়।

১৫৬ বছরের আইনকে কীভাবে রাতারাতি বদলে দিতে পারেন ট্রাম্প, তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় ডেমোক্রাট শাসিত একাধিক প্রদেশ। সেই আবেদনকে গ্রাহ্য করেই ডিস্ট্রিক জাজ সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ট্রাম্পের এই নির্দেশে। ফলে এখনই নতুন আইন চালু করতে পারবে না ট্রাম্প প্রশাসন।  আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল।

ট্রাম্প জানিয়েছিলেন, নতুন নিয়ম অনুযায়ী শুধু আমেরিকায় জন্মালেই নাগরিকত্ব পাওয়া যাবে না আর। শিশু মা কিংবা বাবাকে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ড হোল্ডার) হতে হবে। তবেই নবজাতক আমেরিকার নাগরিকত্ব পাবে।

তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওয়াশিংটন , আরিজোনা, ইলিওনিস, ওরেগনের মতো প্রদেশগুলি। তারা দাবি করেন, সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার খর্ব করছেন ট্রাম্প। মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনীতেই বলা রয়েছে, যে কেউ আমেরিকায় জন্মালে, সে মার্কিন নাগরিক।

এ দিন বিচারপতি এই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে বলেন, “আমি বুঝতে পারছি না বার কাউন্সিলের সদস্যরাই বা কীভাবে বললেন এই নির্দেশ সাংবিধানিক। আমার মাথা ঘুরে যাচ্ছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক নির্দেশ।”

Follow Us
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী