AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget Session 2025-26: বদলে যাবে খোলনলচে! আসন্ন বাজেট অধিবেশনে নতুন আয়কর বিল আনছে কেন্দ্র

Budget Session 2025-26: এই বিলের মূল উদ্দেশ্যে আয়কর সংক্রান্ত আইনের বিধিগুলিকে আরও সহজ করে দেওয়া। অনুমান এই নতুন আয়কর বিলের হাত ধরে কেটে যাবে সব জটিলতা। আরও সহজ হয়ে যাবে আয়কর আইন।

Budget Session 2025-26: বদলে যাবে খোলনলচে! আসন্ন বাজেট অধিবেশনে নতুন আয়কর বিল আনছে কেন্দ্র
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jan 18, 2025 | 7:57 PM
Share

নয়াদিল্লি: আয়করদাতাদের জন্য সুখবর! আসন্ন বাজেট অধিবেশনেই আয়কর নিয়ে আসতে পারে বড় বদল। আয়কর আইনের নানাবিধ দিকগুলি বুঝতে আইনজীবী কিংবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের পিছনে আর করতে হবে না বাড়তি খরচ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সাধারণের এই সমস্যার সুরাহা নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। আসন্ন বাজেট অধিবেশনেই বদলে যাবে আয়কর আইনের খোলনলচে। নতুন আয়কর বিল আনা হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তরফে।

এই বিলের মূল উদ্দেশ্যে আয়কর সংক্রান্ত আইনের বিধিগুলিকে আরও সহজ করে দেওয়া। অনুমান এই নতুন আয়কর বিলের হাত ধরে কেটে যাবে সব জটিলতা। আরও সহজ হয়ে যাবে আয়কর আইন।

গোপন সূত্রে খবর, সংশোধনে নয় বদলে বিশ্বাস রাখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই ছয় দশক পুরনো আয়কর আইনে সংশোধন আনার পরিবর্তে, চলতি বছরের বাজেট অধিবেশনে নতুন আয়কর আইন আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সেই নতুন আয়কর বিলের খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবাল।

পাশাপাশি, মূল্যবৃদ্ধির প্রসঙ্গে বরাবর কেন্দ্রের আয়করের হার কমানো নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। চলতি বছরে কি অবশেষে মানুষের সেই আকুতি শুনবে কেন্দ্র? আর্থিক বিশেষজ্ঞদের অনুমান, মানুষের দাবিকে হয়তো মান্যতা দিতে পারে কেন্দ্র। মূল্যবৃদ্ধিকে টপকে সাধারণের হাতে আরও একটু টাকা তুলে দেওয়া পথেই হাঁটতে পারে কেন্দ্র।

প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে পারে সংসদের বাজেট অধিবেশন। চলতে পারে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মাঝেই আবার পয়লা ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?