AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Value Flat: ১১৬ কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন মুম্বইয়ে! এই মহিলার পরিচয় জানেন

লোয়ার প্যারেলে যে ফ্ল্যাটটি ভ্রাটিকা কিনেছেন তাঁর আকার ১২ হাজার ১৩৮ বর্গফুট। সেই সঙ্গে রয়েছে আটটি গাড়ি পার্কিংয়ের জায়গা। ৭ জানুয়ারিতে ওই ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে। তাতে স্ট্যাম্প ডিউটি লেগেছে ৫.৮২ কোটি টাকার। সব মিলিয়ে ফ্ল্যাট কিনতে লেগেছে ১১৬.৪২ কোটি টাকা।

High Value Flat: ১১৬ কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন মুম্বইয়ে! এই মহিলার পরিচয় জানেন
ভ্রাটিকা গুপ্তাImage Credit: Facebook
| Updated on: Jan 14, 2024 | 9:00 AM
Share

মুম্বই: মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকায় একটি অভিজাত ফ্ল্যাট কিনেছেন এক মহিলা। ‘থার্টি সিক্স ওয়েস্ট’ নামের সেই বহুতলে বিলাসবহুল ফ্ল্যাটের দাম পড়েছে ১১৬.৪২ কোটি টাকা। বিপুল টাকা দিয়ে ফ্ল্যাট কেনা নিয়েই এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ওই মহিলা। সম্প্রতি একটি রিয়েল এস্টেট ডেটা অ্যানালেটিক্স সাইটে এই ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত বিস্তারিত তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে ৭ জানুয়ারি রেজিস্ট্রি হয়েছে ওই ফ্ল্যাটটির। ভ্রাটিকা গুপ্তা নামের এক মহিলা কিনেছেন সেই ফ্ল্যাট। কে এই মহিলা?

ভ্রাটিকা গুপ্তা মুম্বইয়ের এক ফ্যাশন ডিজাইনার। মাইসন সিয়া সংস্থার প্রতিষ্ঠাতাও তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে স্নাতক পাশ করেন তিনি। পার্ল অ্যাকাডেমি অব ফ্যাশন থেকেও করেছেন পড়াশোনা। অ্যাপারেল ডিজাইনার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এর পর একাধিক ব্রান্ডে, বিখ্যাত কাজ করেছেন তিনি। এর পর নিজের সংস্থা খোলেন তিনি। দীর্ঘদিন ধরে রোজগারের টাকা দিয়েই কিনেছেন এই ফ্ল্যাট।

লোয়ার প্যারেলে যে ফ্ল্যাটটি ভ্রাটিকা কিনেছেন তাঁর আকার ১২ হাজার ১৩৮ বর্গফুট। সেই সঙ্গে রয়েছে আটটি গাড়ি পার্কিংয়ের জায়গা। ৭ জানুয়ারিতে ওই ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে। তাতে স্ট্যাম্প ডিউটি লেগেছে ৫.৮২ কোটি টাকার। সব মিলিয়ে ফ্ল্যাট কিনতে লেগেছে ১১৬.৪২ কোটি টাকা।

তবে মুম্বইয়ের ওই বহুতলে আরও হাই প্রোফাইল ফ্ল্যাট বিক্রি হয়েছে। সেখানকার সব ফ্ল্যাটই ৪ বা ৫ বিএইচকে। মোট দুটি টাওয়ার রয়েছে। প্রত্যেক ফ্ল্যাটেই বিলাসবহুল আয়োজন। ২০২৩-এর মার্চে ১০০ কোটি টাকায় একটি ফ্ল্যাট বিক্রি হয়েছিল। এ ছাড়াও উচ্চমূল্যে সেখানকার ফ্ল্যাট বিক্রি হয়েছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা