AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Today: মাঝ সপ্তাহে হঠাৎ পড়ল সোনার দাম, এই সুযোগ মিস করলে ‘লস’ নিজের!

Gold-Silver rate in Kolkata: কখনও ১০০, কখনও ১০০০ টাকা, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। তবে মাসের শেষভাগে এসে হঠাৎ কমল সোনার দাম। আজ, বুধবার একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও।

Gold Price Today: মাঝ সপ্তাহে হঠাৎ পড়ল সোনার দাম, এই সুযোগ মিস করলে 'লস' নিজের!
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Feb 21, 2024 | 8:59 AM
Share

কলকাতা: ভ্যালেন্টাইন্স ডে পার করার পর থেকেই বাড়ছিল সোনার দাম। কখনও ১০০, কখনও ১০০০ টাকা, প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সোনার দাম। তবে মাসের শেষভাগে এসে হঠাৎ কমল সোনার দাম। আজ, বুধবার একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও। যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে আজ সোনা-রুপোর দর কত, জেনে নিন-

২২ ক্য়ারেটের সোনার দাম-

আজ, ২১ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৩৪০ টাকা। গতকালের থেকে ১০ টাকা কমেছে দাম। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬২ হাজার ৫৫০ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা কম।

২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনাও আজ সস্তা হয়েছে। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৯১০ টাকা।

১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ১০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

রুপোর দাম-

সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৭৫৪০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৭৫ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?