AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর সস্তা রইল না Jio-র এই প্ল্যান, একধাক্কায় ১০০ টাকা বাড়ল দাম

Jio Plan: সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও বদল হয়নি, শুধুমাত্র আরও বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। তবে যদি নতুন জিও পোস্টপেড প্ল্যান নিতে চান গ্রাহকেরা, তাহলে ২৯৯ টাকার প্ল্যানটি পাওয়া যাবে না আর।

আর সস্তা রইল না Jio-র এই প্ল্যান, একধাক্কায় ১০০ টাকা বাড়ল দাম
Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 20, 2025 | 12:00 PM
Share

নয়া দিল্লি: আবারও দাম বাড়িয়েছে দেশের অন্যমত বড় টেলিকম সংস্থা জিও (Jio)। প্ল্যানের দাম বেড়েছে ফের। ১৯৯ টাকার প্ল্যান, যা গ্রাহকরা ব্যবহার করেন, তার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে বাড়ছে দাম।

১৯৯ টাকার প্ল্যানের দাম একধাক্কায় বাড়িয়ে ২৯৯ টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৫০ শতাংশ বেশি দিতে হবে প্ল্যানের দাম। এটি একটি পোস্টপেড প্ল্যান। ২৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় আনলিমিটেড কলিং-এর সুবিধা এবং ২৫ জিবি ডেটা। এছাড়া, ২৫ জিবি-র বেশি ডেটা ব্যবহার করলে, প্রতি জিবিতে ১০ টাকা করে চার্জ দিতে হবে।

অর্থাৎ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও বদল হয়নি, শুধুমাত্র আরও বেশি টাকা দিতে হবে গ্রাহকদের। তবে যদি নতুন জিও পোস্টপেড প্ল্যান নিতে চান গ্রাহকেরা, তাহলে ২৯৯ টাকার প্ল্যানটি পাওয়া যাবে না আর। নতুন ব্যবহারকারীদের জন্য বেসিক প্ল্যানটিই শুরু হচ্ছে ৩৪৯ টাকা থেকে। এই প্ল্যানে ৩০জিবি ডেটা পাওয়া যাবে।

দীর্ঘদিন ধরে যারা ১৯৯ টাকার প্ল্যান ব্যবহার করছেন, তাঁদের জন্য সত্যিই বাড়তি চাপ এই ১০০ টাকা বৃদ্ধি। দাম বেড়ে যাওয়ার পর, অনেকের মনে হবে যে তারা ৩৪৯ টাকার প্ল্যানের মতো সুবিধা পাওয়া যাচ্ছে না, কারণ সে ক্ষেত্রে আরও বেশি ডেটা অফার করা হয়।

ভারতে ৫জি পরিষেবা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, জিও ৫জি সংক্রান্ত প্ল্যানগুলিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি