AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের তিন মাসের মাথায় মা হলেন রূপসা, ছেলে হল না মেয়ে?

Rupsha-Sayandeep: মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বাবা হলেন সায়নদ্বীপ সরকার।  একটি মিষ্টি ছবির মাধ্যমেই সুখবর জানালেন নতুন বাবা। সায়নদ্বীপ নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

বিয়ের তিন মাসের মাথায় মা হলেন রূপসা, ছেলে হল না মেয়ে?
| Edited By: | Updated on: Jan 31, 2025 | 5:41 PM
Share

মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বাবা হলেন সায়নদ্বীপ সরকার।  একটি মিষ্টি ছবির মাধ্যমেই সুখবর জানালেন নতুন বাবা। সায়নদ্বীপ নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে আলো-আঁধারিতে একরত্তির আঙুল ধরে রয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করে সায়নদ্বীপ লিখলেন, “বিলম্বিত প্রজাতন্ত্র দিবস সবাইকে এবং নিজেকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। জুনিয়র।” না নিজের পোস্টে ছেলে হয়েছে না মেয়ে তা খোলসা করেননি সায়নদ্বীপ। তবে পোস্ট আভাস দিচ্ছে জুনিয়র সায়নদ্বীপই এসেছে। অর্থাত্‍ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা।

অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের এক মাস যেতে না যেতেই সুখবর শোনালেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদ্বীপ সরকার। এক বছর আগে ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করেছিলেন তাঁরা। এই অক্টোবরেই সামাজিক ভাবে বিয়ে করেন তাঁরা। বিয়ের একমাস ঘুরতে না ঘুরতেই সুখবর শোনান তাঁরা। শিশুদিবসেই ঘোষণা করেন নতুন অতিথির আগমনের কথা। সে দিন সমাজমাধ্যমের পাতায় তাঁরা লেখেন, “রূপসায়ন আসছে।”

সুখবর জানিয়ে TV9 বাংলাকে রূপসা বলেছিলেন, “সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা খুবই উত্তেজিত। শিশুদিবসের মতো ভাল দিন আর কী আছে। তাই এই সুখবরটা সকলকে জানানোর জন্য এই দিনটাই বেছে নিলাম। পরিবারের সবাই খুবই খুশি। তাই সবাই চিন্তিত যে যদি এই ছবিতে কেউ নেতিবাচক মন্তব্য করে। তবে আমরা ঠিক করেছি কোনও মন্তব্য পড়ব না।”

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?