AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার, যাওয়া হল না অনন্ত-রাধিকার বিয়েতে

Akshay Kumar: অক্ষয় কুমার সাধারণত এই ধরনের কোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকেন না। কিন্তু এক্ষেত্রে অনন্ত নিজে গিয়ে অক্ষয় কুমারকে নিমন্ত্রণ করে এসেছিলেন। ফলে সকলেই আশা করেছিলেন যে, ছকভেঙে এবার তিনি এই বিয়েতে উপস্থিত থাকবেন, তবে তেমনটা হতে দিল না পরিস্থিতি।

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার, যাওয়া হল না অনন্ত-রাধিকার বিয়েতে
| Updated on: Jul 12, 2024 | 3:51 PM
Share

১২ জুলাই। গালা বিবাহ আসর বসেছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ডের। গোটা বিশ্ব থেকে বিভিন্ন স্টার থেকে বিশেষ ব্যক্তিরা যে অনুষ্ঠানে নিমন্ত্রিত, সেখানেই এবার হাজির থাকতে পারছেন না অক্ষয় কুমার। সদ্য সরফিরে ছবির প্রমোশন শেষ করেছেন অভিনেতা। তারই মাঝে হঠাৎই এই বিপত্তি। গোটা বলিউড যেখানে উপস্থিত হয়েছে, টানা ৭ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত, মেহেন্দি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যাওয়া হল না অক্ষয়ের। কারণ একটাই, করোনার কোপ। অক্ষয় কুমার সাধারণত এই ধরনের কোনও অনুষ্ঠানেই উপস্থিত থাকেন না। কিন্তু এক্ষেত্রে অনন্ত নিজে গিয়ে অক্ষয় কুমারকে নিমন্ত্রণ করে এসেছিলেন। ফলে সকলেই আশা করেছিলেন যে, ছকভেঙে এবার তিনি এই বিয়েতে উপস্থিত থাকবেন, তবে তেমনটা হতে দিল না পরিস্থিতি।

সূত্রের খবর, শেষ ছবি সরফিরে-র প্রমোশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরই তিনি স্থির করেন করোনা পরীক্ষা করবেন। কারণ তাঁর সেটের বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছেন। তারপরই এই সিদ্ধান্ত নেন অভিনেতা। শুক্রবার সকালেই এসেছে রিপোর্ট। যার ফলে ছবির শেষ প্রমোশন ও অম্বানিদের বিয়ে, দুটো অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারলেন না। এই খবর খারাপ হলেও, অক্ষয় কুমার যে ধরনের ব্যক্তিত্ব, তিনি সকলের সুরক্ষার কথা মাথায় রেখে খবর পেতেই নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছেন।

তবে এখনও যে কাটেনি করোনার প্রকোপ, তা মাঝে মধ্যেই জানান দিয়ে যায়। কারণ বহুবার দেখা গিয়েছে, বিভিন্ন স্টার থেকে সাধারণ মানুষ, মাঝে মধ্যেই করোনায় আক্রান্ত হচ্ছেন। যদিও তা নিয়ে খুব একটা চিন্তার ভাঁজ দেখা যায় না কারও কপালে। করোনা যে কখনই ছেড়ে যাওয়ার নয় তা জানাই ছিল। তাই মাঝে মধ্যেই এমন খবর নজরে আসে। যদিও কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছেন সকলে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন