AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের মানহানির মামলা, সত্‍ মেয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ রূপালির

অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্‍ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি।

ফের মানহানির মামলা, সত্‍ মেয়ের বিরুদ্ধে বড় পদক্ষেপ রূপালির
| Edited By: | Updated on: Jan 18, 2025 | 6:23 PM
Share

অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাচ্ছিলেন সত্‍ মেয়ে এষা বর্মা। তিনি অভিযোগ জানিয়েছিলেন, বাবা অশ্বিন বর্মার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন রূপালি। এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও জানিয়েছিলেন তিনি। সত্‍ মা রূপালির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দেন এষা। তবে অভিযোগ সত্ত্বেও চুপ ছিলেন অভিনেত্রী। ধৈর্যের বাধ ভাঙল। বলিসূত্রে খবর, সত্‍ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন তিনি। এই ঘটনার প্রায় দু’মাস পার। এবার এষার বিরুদ্ধে ফৌজদারি আইনে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আরও একটা মানহানির মামলা দায়ের করলেন ছোট পর্দার ‘অনুপমা’। গত ২৭ জানুয়ারি দায়ের করা হয়েছে এই মামলা। তা সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন রূপালির আইনজীবী রইস খান।

তিনি বলেন, “হ্যাঁ আমরা দেওয়ানির পর ফৌজদারি আইনেও আরও একটা মানহানির মামলা দায়ের করেছি। অপরাধ ছাড়া কোনোও ব্যক্তিরই জনসাধারণের কাছে মানহানির যন্ত্রণা সহ্য করা উচিত নয়। এই মামলাটি এটাই স্পষ্ট করে যে ন্যায়বিচার হল একজনের সুনাম নষ্ট করার মতো খারাপ প্রচেষ্টার বিরুদ্ধে একটি ঢাল।” ভারতীয় দণ্ডবিধির ৩৫৬ ধারায় মামলা দায়ের হয়েছে। এর আগে ১১ নভেম্বর দেওয়ানি আইনে মানহানির মামলা দায়ের করেছিলেন রূপালি। এদিকে সম্প্রতি বম্বে হাইকোর্ট রূপালিকে স্বস্তি দিয়ে এষাকে তাঁর বিরুদ্ধ এধরনের মানহানিকর বিষয়বস্তু শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা