AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৭ ফুট ১ ইঞ্চির খালিকে সবাই চেনেন, তাঁর স্ত্রীকে দেখেছেন?

‘দ্য গ্রেট খালি’– কুস্তির দুনিয়ায় এই নামটাই যথেষ্ট– ২০০০-এর গোড়ার দিকে ৭ ফুট ১ ইঞ্চির এই মানুষটি হয়ে উঠেছিলেন কুস্তির দুনিয়ায় ত্রাস। তাবড় তাবড় খিলাড়িকে হারিয়ে দিয়েছিলেন একাই। এ হেন খলি কিন্তু বিবাহিত। তাঁর দুই ছেলে-মেয়ে আছেন।

৭ ফুট ১ ইঞ্চির খালিকে সবাই চেনেন, তাঁর স্ত্রীকে দেখেছেন?
| Edited By: | Updated on: Jan 18, 2025 | 6:21 PM
Share

‘দ্য গ্রেট খালি’– কুস্তির দুনিয়ায় এই নামটাই যথেষ্ট– ২০০০-এর গোড়ার দিকে ৭ ফুট ১ ইঞ্চির এই মানুষটি হয়ে উঠেছিলেন কুস্তির দুনিয়ায় ত্রাস। তাবড় তাবড় খিলাড়িকে হারিয়ে দিয়েছিলেন একাই। এ হেন খলি কিন্তু বিবাহিত। তাঁর দুই ছেলে-মেয়ে আছেন। জানেন তাঁর স্ত্রীকে? উচ্চশিক্ষিত, দেখতেও সুন্দরী…

খালির স্ত্রীর নাম হারমিন্দর কউর। ১৯৭২ সালের ১২ জানুয়ারি এক পঞ্জাবি পরিবারে জন্ম হয় তাঁর। দিল্লি থেকে স্কুলজীবন শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনেই পড়েছেন তিনি। একই সঙ্গে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ করেছেন স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা। রয়েছেন মাস্টার্স ডিগ্রিতেও, তাও কিন্তু বিদেশ থেকে। একদিকে খালি যখন কুস্তির দুনিয়ায় নাম কামাচ্ছেন, সে সময় তাঁর স্ত্রী পড়াশোনায় একের পর এক ডিগ্রি নিজের মুকুটে যোগ করছেন। এমন সময়েই দু’জনের বাড়ি থেকেই বিয়ের প্রস্তাব আসে। দু’জনেই তখন কেরিয়ার নিয়ে সচেতন। কেরিয়ারের প্রতি দু’জনের টানই দু’ জনকে মিলিয়ে দেয়। ২০০২ সালে বিয়ে হয় তাঁদের। বিয়ের পরেই খালির কেরিয়ার গ্রাফও যেন তরতে করে উঠতে থাকে। একের পর এক পদক, ভারতে বিশ্বের দরবারে পৌঁছে দিতে শুরু করেন তিনি। ওদিকে হারমিন্দরও নিজের কেরিয়ার তৈরি করছিলেন নিজের মতো করে।

খালির পাশে সবসময় ঢাল হয়ে থাকলেও কোনওদিন ক্যামেরার সামনে তাঁকে সেভাবে আসতে দেখা যায়নি। এর ব্যাখ্যা অতীতে খালিই দিয়েছিলেন। জানিয়েছিলেন, তাঁর স্ত্রী আড়ালে থাকতেই পছন্দ করেন। লাইমলাইট তাঁর একেবারেই পছন্দ নয়। ২০১৪ সালে এক কন্যা সন্তান ঘরে আসে খালির। ২০২২ সালে জন্ম হয় এক পুত্রসন্তানের। বর্তমানে পুত্র-কন্যাকে নিয়ে চুটিয়ে সংসার করছেন দ্য গ্রেট খালি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?