AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যৌনাঙ্গ ইঁদুরকে দিয়ে… ! পুরাণ টেনে এনে বিস্ফোরক শ্রাবন্তী

Srabanti Chatterjee: এক পোস্ট শেয়ার করেছেন তিনি। যেই পোস্টের মূল বক্তব্য, "কত জনের মনে হয় ধর্ষণের শাস্তি এরকমটা হওয়া উচিৎ? গরুড় পুরাণের কিন্তু এরকম শাস্তিরই উল্লেখ আছে।" এই এরকমটা ঠিক কীরকম? তাও এক ছবির মাধ্যমে স্পষ্ট করেছেন শ্রাবন্তী। ছবিতে দেখা যাচ্ছে, এক পুরুষ হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে কারাগারের বিরুদ্ধে।

যৌনাঙ্গ ইঁদুরকে দিয়ে... ! পুরাণ টেনে এনে বিস্ফোরক শ্রাবন্তী
পুরাণ প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক শ্রাবন্তী
| Updated on: Aug 23, 2024 | 7:25 PM
Share

আরজি কর প্রসঙ্গ টেনে প্রথম থেকেই সামাজিক মাধ্যমে সরব অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডর শিল্পীদের তরফে আরজি কর নিয়ে যে মিছিলের আয়োজন হয়েছিল সেখানেও হাজির ছিল তিনি। প্রথম সারিতে দাঁড়িয়ে হাতে মোমবাতি নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ধ্বনি দিতেও দেখা গিয়েছে তাঁকে। এবার যেন আরও বিস্ফোরক শ্রাবন্তী। আইনের বাইরে গিয়ে গরুড় পুরাণের প্রসঙ্গ টেনে এনে চাঁচাছোলা ভাষায় কড়া জবাব তাঁর।

এক পোস্ট শেয়ার করেছেন তিনি। যেই পোস্টের মূল বক্তব্য, “কত জনের মনে হয় ধর্ষণের শাস্তি এরকমটা হওয়া উচিৎ? গরুড় পুরাণের কিন্তু এরকম শাস্তিরই উল্লেখ আছে।” এই এরকমটা ঠিক কীরকম? তাও এক ছবির মাধ্যমে স্পষ্ট করেছেন শ্রাবন্তী। ছবিতে দেখা যাচ্ছে, এক পুরুষ হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে কারাগারের বিরুদ্ধে। সম্ভবত তিনিই দোষী। যৌনাঙ্গের কাছে ছেড়ে দেওয়া হয়েছে এক ইঁদুর। পুরুষটির হাত পা বাঁধা। সেই ইঁদুরের কামড়ে রক্তে ভেসে যাচ্ছে পুরুষটির যৌনাঙ্গ– হ্যাঁ দোষীর জন্য এমনই ভয়ানক শাস্তিরই দাবি করেছেন শ্রাবন্তী।

তাঁর মতে, “যদি ধর্ষকের জন্য এরকম শাস্তির নিদান থাকে তাহলেই হয়তো ধর্ষণ করা নিয়ে মানুষের মনে ভয়ের সঞ্চার হবে।” আরজি কর কাণ্ডে পথে নেমেছেন সকলেই। সাধারণ থেকে তারকা বাদ নেই কেউই– সবারই একটাই স্বর– ‘নির্যাতিতার বিচার চাই। বিচার চাই। ধর্ষকের শাস্তি চাই।” এই মুহূর্তে তদন্তভার ন্যস্ত রয়েছে সিবিআইয়ের হাতে। সত্যিই কি মিলবে বিচার? সেই উত্তরের দিকেই তাকিয়ে সকলে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত