AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমের মাসে নায়ক-নায়িকার ডিভোর্স; ‘ফুলকি’র সেটে চলছে ভয়নাক দুশ্চিন্তা

Devyani-Abhishek: হাত হাত রাখার পরিবর্তে আঙুল থেকে আংটি খুলে দিলেন নায়িকা। আইনজীবী উকিলকে দিয়ে ডিভোর্স করাতে চায় সে। এমন পরিস্থিতিতে মন মেজাজ কি ভাল থাকতে পারে কারও। সেরকমই কঠিন পরিস্থিতি 'ফুলকি'র সেটে। ভীষণই টেনশনে আছে সকলে। TV9 বাংলা গিয়ে কী দেখল সেখানে?

প্রেমের মাসে নায়ক-নায়িকার ডিভোর্স; 'ফুলকি'র সেটে চলছে ভয়নাক দুশ্চিন্তা
'ফুলকি'র সেট থেকে...
| Updated on: Feb 18, 2024 | 9:15 AM
Share

প্রেমের মাসে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ফুলকি এবং রোহিতের। বিয়ের আংটি হাত থেকে খুলে ফেরত দিয়ে দিয়েছে রোহিতকে। রোহিতের বোন ধানুকে (ধানু চরিত্রটি এক আইনজীবীর) দিয়ে ডিভোর্সের সমস্ত কাজও করাচ্ছে সে। প্রেমের মাসে যেখানে সব সিরিয়ালেই নায়ক-নায়িকার কাছাকাছি আসা দেখানো হচ্ছে সেখানে টিআরপিতে ৮.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে থাকা ‘ফুলকি’তে উলটপূরাণ কেন?

বিষয়টি TV9 বাংলা জানতে পারল ‘ফুলকি’র সেটে গিয়েই। সেটে তখন সকলে মারাত্মক ব্য়স্ত। স্বামী রোহিতকে ডিভোর্স দেওয়ার জন্য ফুলকি তাঁর ননদ ধানু উকিলকে যোগাযোগ করেছে। সেই বিষয়টি ধানু এসে জানিয়ে দিয়েছে বাড়ির লোকজনকে। রোহিত ফুলকিকে সকলের সামনে সমঝে চলার জন্য ধমক দিচ্ছে। কিন্তু প্রেমের মাসে নায়ক-নায়িকার বিয়ে ভাঙছে, ফুলকি, তথা ধারাবাহিকের প্রধান নায়িক দেব্যানী মণ্ডল বললেন, “এটা খুবই শকিং যে, প্রেমের মাসে কেন নায়ক-নায়িকার বিয়ে ভাঙা দেখানো হচ্ছে। ফুলকি আসলে আত্মত্যাগ করছে। সে তো স্যার, অর্থাৎ তাঁর স্বামী রোহিতকে খুবই ভালবাসে। রোহিত শালিনী (অভিনেত্রী শার্লি মোদক) ম্যাডমকে ভালবাসে। প্রেম মানে তো পাওয়া নয়, আত্মত্যাগও…”

অন্যদিকে রোহিত, তথা অভিনেতা অভিষেক বসু বলেছেন, “ভ্যালেন্টাইন্স ডেতেও কিন্তু আমরা শুটিং করেছিলাম। প্রচুর বেলুন দিয়ে সাজানো হয় ঘরটা। সবাই লাল পোশাক পরেছিলাম। কিন্তু তারপরই ফুলকি রোহিতকে বিয়ের আংটি ফেরত দিয়েছে। এই পাকামিটা আসলে ফুলকি করছে। এর কারণ, ওর মনে হয়, রোহিত শালিনীকে ভালবাসে…”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?