AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টুইঙ্কেলকে উলঙ্গ করে…, মেয়েকে কোন চরম শাস্তি দিয়েছিলেন ডিম্পল

Bollywood Gossip: মেজাজ হারিয়ে বেধড়ক মেরেছিলেন টুইঙ্কলকে। সেখানেই থেমে ছিল না বিষয়টা। টুইঙ্কলের প্যান্ট ফুলে তাঁকে উলঙ্গ করে সকলের সামনে হাঁটতে বলেছিলেন ডিম্পল।

টুইঙ্কেলকে উলঙ্গ করে..., মেয়েকে কোন চরম শাস্তি দিয়েছিলেন ডিম্পল
| Updated on: Jan 09, 2025 | 4:12 PM
Share

ভয়ানক শাসন! মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে নাকি সেই কারণেই সম্পর্ক একেবারেই ভাল ছিল না অভিনেত্রী টুইঙ্গল খান্নার। অতীতে বহুবারই মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন টুইঙ্কল। এমনকী, মাকে ‘নিষ্ঠুর’ আখ্যাও দিয়েছিলেন তিনি। মায়ের শাসন করার পদ্ধতি নাকি সহ্য করতে পারতেন না টুইঙ্কল। ছোটবেলায় দুষ্টুমি করার কারণে মায়ের হাতে বেধড়ক মার খেতেন টুইঙ্কল। মেয়েকে উচিত শিক্ষা দিতে টুইঙ্কলকে উলঙ্গ করে সকলের সামনে হাঁটিয়েছিলেন ডিম্পল।

১৯৯৭ সালের আনন্দলোক পত্রিকায় তেমনই একটি খবর প্রকাশিত হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ডিম্পলকে ‘নিষ্ঠুর’ আখ্যাও দিয়েছিলেন টুইঙ্কল। ছোটবেলার কথা বলতে-বলতে টুইঙ্কল ব্যক্ত করেছিলেন কিছু ঘটনার কথা। সেই সময় মাত্র ৪ বছর বয়স ছিল টুইঙ্কলের। এক ব্যক্তিকে গালিগালাজ করে কথা বলেছিলেন টুইঙ্কল। তা জানতে পেরে মেয়ের উপর ভয়ানক রাগ করেছিলেন ডিম্পল। মেজাজ হারিয়ে বেধড়ক মেরেছিলেন টুইঙ্কলকে। সেখানেই থেমে ছিল না বিষয়টা। টুইঙ্কলের প্যান্ট ফুলে তাঁকে উলঙ্গ করে সকলের সামনে হাঁটতে বলেছিলেন ডিম্পল।

প্রায় দু’দশক আগে মায়ের প্রতি এই রাগ প্রকাশ করেছিলেন টুইঙ্কল। এখন অবশ্য মা-মেয়ের মধ্যে দূরত্বের ব্যবধান অনেকটা কমেছে। বয়স্ক মাকে নিয়ে আবেগঘন কথাও বলতে শোনা যায় টুইঙ্কলকে। এখন মা-মেয়ে একসঙ্গে সিনেমা দেখতে যান। সময় কাটান একান্তে। শপিংয়েও যান। তবে শৈশবের ঘটনাগুলো অনেকদিন পর্যন্ত মনে রেখে দিয়েছিলেন টুইঙ্কল।

টুইঙ্কল এক তারকা সন্তান। তাঁর বাবা রাজেশ খান্না এবং মা ডিম্পল কাপাডিয়া বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা। অন্যান্য অনেক তারকা সন্তানের মতো টুইঙ্কলও সিনেমায় অভিনয় করেছিলেন। ‘বরসাত’, ‘মেলা’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একটা সময় পর অভিনয় থেকে সরেও এসেছেন টুইঙ্কল। সোজাসুজি জানিয়েছেন, তিনি অভিনয় করতে ভালই বাসেন না। বলিউডের এই প্রাক্তন অভিনেত্রী এখন কেবলই বই লেখেন। ‘মিসেস ফানিবোনস’, ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর মতো বই লিখে সুনাম অর্জন করেছেন। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ২০ বছর ধরে সংসারও করেছেন টুইঙ্কল। তাঁদের দুই সন্তান আরভ এবং নিতারার প্রতিপালনের সম্পূর্ণ দায়িত্ব পালন করেছেন লেখালিখির পাশাপাশি।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য