AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bus Accident: কুম্ভে হয়ে দ্বারকা যাওয়ার পথে ২০০ ফুট খাদে পড়ে গেল বাস, মৃত ৭

Bus Accident: ঘটনা মহারাষ্ট্রের নাসিকের। কুম্ভ ঘুরে নাসিক হয়ে গুজরাটের সুরাটের দিকে যাচ্ছিল বাসটি। এর মাঝে নাসিক-সুরাট জাতীয় সড়কে ঘটে বিপত্তি। জাতীয় সড়কের পাশে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।

Bus Accident: কুম্ভে হয়ে দ্বারকা যাওয়ার পথে ২০০ ফুট খাদে পড়ে গেল বাস, মৃত ৭
ঘটনাস্থলের ছবিImage Credit: X
| Updated on: Feb 02, 2025 | 12:46 PM
Share

নাসিক: মহাকুম্ভ হয়ে দ্বারকা যাওয়ার পথে ভয়াবহ কাণ্ড। ২০০ ফুট নিচে মুখ থুবড়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই মারা গিয়েছেন ৭ জন। গুরুতরভাবে আহত হয়েছেন ১৫ জন। ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

ঘটনা মহারাষ্ট্রের নাসিকের। কুম্ভ ঘুরে নাসিক হয়ে দ্বারকার দিকে যাচ্ছিল বাসটি। এর মাঝে নাসিক-সুরাট জাতীয় সড়কে ঘটে বিপত্তি। জাতীয় সড়কের পাশে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ইতিমধ্যেই এলাকাজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। ছুটে গিয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলার একটি দল। উদ্ধার করা হয়েছে সেই যাত্রীদের।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত সেই বাসে চালক-সহ মোট ৫০ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়েছিলেন তারা। তারপর সেখান থেকে মহারাষ্ট্রের নাসিকের ত্রিমবাকেশ্বর মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন পুণ্যার্থীরা। এরপর নাসিক হয়ে সেই বাস চলে যেত একেবার দ্বারকার দিকে। কিন্তু তার আগেই নাসিক-সুরাট জাতীয় সড়কে ঘটে বিপত্তি।

এদিন ভোর ৫.৩০ নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কিন্তু কীভাবেই এমন বিপদটা ঘটল, সেই নিয়ে এখনও কোনও তথ্য মেলেনি পুলিশ-প্রশাসন তরফে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই খাদের ধার ঘেঁষে চলতে চলতে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সোজা পড়ে যায় ২০০ ফুট নিচে।

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার