AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AB-PMJAY: সত্তরোর্ধ্ব নাগরিকদের জন্য বিরাট সুখবর! চিকিৎসার খরচ দেবে সরকার

AB-PMJAY: ভোট মিটতেই সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকদের সুখবর দিল মোদী সরকার। বৃহস্পতিবার (২৭ জুন), সংসদে ভাষণ দেওয়ার সময়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে, ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

AB-PMJAY: সত্তরোর্ধ্ব নাগরিকদের জন্য বিরাট সুখবর! চিকিৎসার খরচ দেবে সরকার
বিনামূল্যে চিকিৎসা পাবেন সত্তরোর্ধ্বরা Image Credit: Meta AI
| Updated on: Jun 28, 2024 | 8:35 AM
Share

নয়া দিল্লি: নির্বাচনী প্রচারসভাগুলি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবারই বলেছিলেন, সত্তরোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের আর চিন্তা নেই। তাঁদের চিকিৎসা নিয়ে মাথা ঘামাতে হবে না, তাঁদের ছেলেমেয়েদের। নিজের দিকে দেখিয়ে বলতেন, দিল্লিতে তাঁদের এক ছেলে বসে আছে। ভোট মিটতেই সেই সব সত্তরোর্ধ্ব ভারতীয় নাগরিকদের সত্যি সত্যি সুখবর দিল মোদী সরকার। বৃহস্পতিবার (২৭ জুন), সংসদে ভাষণ দেওয়ার সময়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে, ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি আরও জানান, দেশে ২৫,০০০ জনৌষধী কেন্দ্র খোলার কাজও দ্রুত গতিতে চলছে। এই ২৫,০০০ সাশ্রয়ী মূল্যের ওষুধের দোকান খোলার কথা অন্তর্বর্তীকালীন বাজেটেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি আরও জানান, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-র অধীনে ৫৫ কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। তিনি বলেন, “এছাড়া, সরকার এই ক্ষেত্রে আরও একটি সিদ্ধান্ত নিতে চলেছে। এখন ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিও আয়ুষ্মান ভারত যোজনার অধীনে বিনামূল্যে চিকিত্সার সুবিধা পাবেন।”

প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহৎ সর্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প হল এই আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য প্রতি বছর ১২ কোটি পরিবার ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার সুবিধা পান এই সরকারি প্রকল্পে। কোন হাসপাতালগুলি এই প্রকল্পের আওতায় আসবে, তার জন্য হসপিটাল এম্প্যানেলমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের অধীনে হাসপাতালগুলিকে তালিকাভুক্ত করার দায়িত্ব থাকে রাজ্যের স্বাস্থ্য সংস্থাগুলির উপর।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর