AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honey Trap: ঘনিষ্ঠতা বাড়তেই একে একে সব ফাঁস, পাচার হয়ে গেল যুদ্ধবিমান, সাবমেরিনের তথ্যও!

Honey Trap from Pakistan: খুব বেশিদিন হয়নি, মাত্র এক বছর আগেই ওই মহিলার সঙ্গে আলাপ হয়েছিল বলে অভিযোগ। পূজা মেহরা নামে প্রোফাইল খোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রোফাইল থেকেই যোগাযোগ করা হয়েছিল ওই ব্যক্তির সঙ্গে। তথ্য হাতানোর জন্য প্রলোভন দেখানো হয়েছিল বলেও দাবি করেছে এটিএস।

Honey Trap: ঘনিষ্ঠতা বাড়তেই একে একে সব ফাঁস, পাচার হয়ে গেল যুদ্ধবিমান, সাবমেরিনের তথ্যও!
উত্তর প্রদেশ থেকে গ্রেফতার এক ব্যক্তিImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Feb 15, 2024 | 12:13 PM
Share

উত্তর প্রদেশ: ফের শত্রুদের পাতা ফাঁদে পা! ভারতের নিরাপত্তা সংক্রান্ত পাচার হয়ে যাওয়ার অভিযোগ উঠল। হানি-ট্র্যাপে পড়েই সব ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ। যাঁর বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ উঠেছে তাঁকে গ্রেফতার করা হয়েছে উত্তর প্রদেশের হাপুর থেকে। ওই ব্যক্তি মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করতেন বলে জানা গিয়েছে। এফআইআর-এর ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের এটিএস।

ধৃতের নাম সতেন্দ্র সিওয়াল। তিনি উত্তর প্রদেশের হাপুরের বাসিন্দা। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মহিলার সঙ্গে আলাপ হওয়ার পর ঘনিষ্ঠতা বাড়তে থাকে ক্রমশ। ঘনিষ্ঠতার খাতিরেই একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য ওই মহিলার হাতে তুলে দিতে থাকেন তিনি। বায়ুসেনা, নৌবাহিনী, ভারতের হাতে থাকা যুদ্ধবিমান, সাবমেরিন সংক্রান্ত তথ্য়ও তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এটিএস-এর ইন্সপেক্টর রাজীব ত্যাগী। আপাতত এটিএস হেফাজতে রাখা হয়েছে ওই ব্যক্তিকে।

খুব বেশিদিন হয়নি, মাত্র এক বছর আগেই ওই মহিলার সঙ্গে আলাপ হয়েছিল বলে অভিযোগ। পূজা মেহরা নামে প্রোফাইল খোলা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রোফাইল থেকেই যোগাযোগ করা হয়েছিল ওই ব্যক্তির সঙ্গে। তথ্য হাতানোর জন্য প্রলোভন দেখানো হয়েছিল বলেও দাবি করেছে এটিএস।

ইন্সপেক্টর জানিয়েছেন, সিওয়াল জেরায় দাবি করেছেন যে কোন কোনও তথ্য তিনি মহিলাকে দিয়েছেন, তা এখনও তাঁর ফোনে রয়েছে। ইতিমধ্যেই তাঁর ব্যবহার ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ থাকার প্রমাণও পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে। পাকিস্তান থেকেই যে ওই মহিলার প্রোফাইল চালানো হত, সেই সন্ধানও পাওয়া গিয়েছে ইতিমধ্যেই।

লখনউ-এর এটিএস পুলিশ স্টেশনে সতেন্দ্র সিওয়ালের নামে একটি এফআইআর হয়। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে। তিনি মস্কোতে ভারতীয় দূতাবাসে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রককেও ওই ব্যক্তির গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছে। এটিএস জানিয়েছে, ওই ব্যক্তির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের একাধিক তথ্য পাচার হয়ে গিয়েছে।

Follow Us
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?