AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime News: সূর্যের কিরণ দেখেননি এক যুগ, বাক্সে করতেন শৌচকর্ম! ১২ বছর ধরে স্ত্রীকে গৃহবন্দি করে রাখলেন স্বামী

Police: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলাকে তাঁর স্বামী দীর্ঘ ১২ বছর ধরে ঘরে বন্দি করে রেখেছিলেন। ঘরের বাইরে শৌচালয় থাকায়, সেখানেও যাওয়ার অধিকার ছিল না তাঁর। ঘরের ভিতরেই একটি বাক্স ব্যবহার করতেন শৌচকর্মের জন্য।

Crime News: সূর্যের কিরণ দেখেননি এক যুগ, বাক্সে করতেন শৌচকর্ম! ১২ বছর ধরে স্ত্রীকে গৃহবন্দি করে রাখলেন স্বামী
দীর্ঘ ১২ বছর বন্দি ছিলেন এই মহিলা।Image Credit: Twitter
| Updated on: Feb 03, 2024 | 10:01 AM
Share

মাইসুরু: বিয়ে করে শ্বশুরবাড়ি এসেছিলেন। সেই শেষ। তারপর আর বাড়ি থেকে বের হননি। সূর্যের আলো বলতে জানালা দিয়ে যেটুকু কিরণ ঢোকে, সেটাই। বাইরের জগতে কী হচ্ছে, সে বিষয়ে কিছুই জানেন না। এমনকী, তাঁর শৌচালয়ে যাওয়ার অধিকারও ছিল না। একটা ছোট্ট বাক্স ব্যবহার করতেন। দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে এভাবেই। অবশেষে পুলিশের সক্রিয়তায় উদ্ধার করা হল ওই মহিলাকে। দীর্ঘ ১২ বছর বাড়িতে বন্দি করে রাখলেও, স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে অস্বীকার করেছেন ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসুরুতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলাকে তাঁর স্বামী দীর্ঘ ১২ বছর ধরে ঘরে বন্দি করে রেখেছিলেন। ঘরের বাইরে শৌচালয় থাকায়, সেখানেও যাওয়ার অধিকার ছিল না তাঁর। ঘরের ভিতরেই একটি বাক্স ব্যবহার করতেন শৌচকর্মের জন্য।

জানা গিয়েছে, ১২ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির। প্রথম থেকেই সন্দেহবাতিক ছিলেন স্বামী। সময়ের সঙ্গে সঙ্গে সেই সন্দেহ বাড়তে থাকে। তাই প্রতিদিন অফিস যাওয়ার সময় বাইরে থেকে দরজায় তালা মেরে যেতেন। বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না স্ত্রীর। ওই দম্পতির দুই সন্তানও রয়েছে। তাঁরা স্কুল থেকে ফিরলেও ঘরে ঢুকতে পারত না। ওই ব্যক্তি অফিস থেকে ফিরে দরজা খুলতেন, তারপরই ঘরে ঢুকত তাঁরা। সেই কারণে জানালা দিয়েই সন্তানদের দুপুরের খাবার দিতেন ওই মহিলা।

উদ্ধার করার পর স্বামী ও স্ত্রী-উভয়েরই কাউন্সেলিং করানো হয়েছে। তাঁরা দাম্পত্য কলহ নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন বলে জানিয়েছেন।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন