AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঠিক ৭ দিনে ফাঁকা হয়ে যাচ্ছে পুরুষ-মহিলার সবার মাথা, হাত দিলেই উঠে আসছে গোছা গোছা চুল, গোটা গ্রাম জুড়ে ‘ভূতুড়ে কাণ্ড’!

Hair Loss: তিনটি গ্রামে একই অবস্থা। গ্রামের বহু মানুষ একই অভিযোগ জানিয়েছেন। একবার চুল পড়া শুরু হলে টাক পড়ে যেতে বেশিদিন লাগছে না। এ যেন ভূতুড়ে কাণ্ড!

ঠিক ৭ দিনে ফাঁকা হয়ে যাচ্ছে পুরুষ-মহিলার সবার মাথা, হাত দিলেই উঠে আসছে গোছা গোছা চুল, গোটা গ্রাম জুড়ে 'ভূতুড়ে কাণ্ড'!
ফাইল ছবিImage Credit: Getty Image
| Updated on: Jan 08, 2025 | 8:46 PM
Share

মহারাষ্ট্র: চুল আঁচড়াতে গেলে বা স্নান করতে গেলে চুল পড়ে অনেকেরই। কারও বেশি, কারও কম। প্রথমটায় ব্যাপারটা তেমনই স্বাভাবিত ভেবেছিলেন গ্রামের মানুষ। কিন্তু কয়েকদিনেই বুঝে গেলেন, বিষয়টা ঠিক তেমন নয়। চুল উঠছে অস্বাভাবিক হারে। গ্রামের পর গ্রাম একই অবস্থা। গোটা মাথা টাক পড়ে যেতে ঠিক সাত দিন সময় লাগছে। পরিস্থিতি এতটাই আতঙ্কের হয়ে উঠেছে যে গ্রামে ছুটতে হল স্বাস্থ্য দফতরকে।

মহারাষ্ট্রের পরপর তিনটি গ্রামে একই অবস্থা। বরগাঁও, কালওয়াড় ও হিঙ্গনা গ্রামের বহু মানুষ একই অভিযোগ জানিয়েছেন। একবার চুল পড়া শুরু হলে টাক পড়ে যেতে বেশিদিন লাগছে না। এ যেন ভূতুড়ে কাণ্ড! মাথায় হাত দিয়ে হালকা টান দিলেই চুল উঠে যাচ্ছে। পুরুষ-মহিলা সবার একই অবস্থা। আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের বাসিন্দাদের। দ্রুত সমাধান চাইছেন তাঁরা।

এই পরিস্থিতির কথা শুনে তড়িঘড়ি ছুটলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। একটি টিম গিয়ে ওই সব গ্রামের অন্তত ৫০ জনকে চিহ্নিত করেছেন, যাঁদের এভাবে চুল উঠে যাচ্ছে। তাঁদের প্রাথমিক অনুমান, এলাকার জল দূষিত হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটছে। তাঁরা জলের নমুনা সংগ্রহ করেছেন ও গ্রামবাসীদের মাথার ত্বক পরীক্ষা করে দেখেছেন। রিপোর্ট সামনে এলেই বোঝা যাবে বিষয়টি। আপাতত চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, যাতে গ্রামবাসীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেন। হেল্থ অফিসার ড. দীপালি রাহেকর জানিয়েছেন, সব বিষয় খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট এলেই কারণ সম্পর্কে নিশ্চিত হবেন তাঁরা। তবে জলই কারণ বলে অনুমান করছেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?