AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Assault: স্তনে চিমটি, নিতম্বে চড় নাকি শাস্তি! কীর্তিমান শিক্ষকের সাফাই শুনে আদালত বলল…

POCSO Court: বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্লাসে যায় ওই কিশোরী। ক্লাস শেষে পরিচারিকা যখন তাঁকে আনতে যান, দেখতে পান যে কিশোরীর চোখে-মুখে ভয়-আতঙ্ক। বাড়ি আসার পর তাঁর মা জানতে চান কী হয়েছে। তখন কিশোরী জানায়, প্রাকটিসের সময় ভুল করার জন্য কোচ তাঁর স্তনে ও কোমরে চিমটি কেটেছে। অশালীনভাবে স্পর্শ করেছে, চড় মেরেছে নিতম্বে। 

Physical Assault: স্তনে চিমটি, নিতম্বে চড় নাকি শাস্তি! কীর্তিমান শিক্ষকের সাফাই শুনে আদালত বলল...
প্রতীকী চিত্রImage Credit: TV9 Bangla
| Updated on: Jan 07, 2024 | 7:03 AM
Share

মুম্বই: পড়া না পারলে বা কোনও ভুল করলে, শিক্ষকদের হাতে চড় খেয়েছেন অনেকেই। গুরু হিসাবে শাস্তি দিতেই পারেন শিক্ষক। কিন্তু সেই শিক্ষকের যদি উদ্দেশ্য ঠিক না হয়? ১০ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ তাঁর ব্যাডমিন্টন প্রশিক্ষকের বিরুদ্ধে। সেই প্রশিক্ষকের বয়সও খুব একটা বেশি নয়, মেরেকেটে ২৭ বছর। অভিযোগ, ঠিকভাবে খেলতে না পারায় ছাত্রীকে শাস্তি দেয় শিক্ষক। সেই শাস্তি ছিল স্তনে চিমটি, নিতম্বে চড়!

চলতি সপ্তাহের বৃহস্পতিবার মুম্বইয়ের স্পেশাল পকসো আদালতের তরফে অভিযুক্ত ওই শিক্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ ও অশালীনভাবে স্পর্শ করার অপরাধে। জানা গিয়েছে, ২০১৯ সালে ঘটনাটি ঘটেছিল। পিটিশনারের দাবি অনুযায়ী, মুম্বইয়ের মুলুন্দে ওই যুবকের কাছে ব্যাডমিন্টন শিখতে যেত ১০ বছরের কিশোরী। সপ্তাহে তিনদিন তাঁর ক্লাস থাকত। সব ঠিকই চলছিল। হঠাৎ একদিন কুমতলব আঁটেন ওই শিক্ষক। ১০ জুলাই বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্লাসে যায় ওই কিশোরী। ক্লাস শেষে পরিচারিকা যখন তাঁকে আনতে যান, দেখতে পান যে কিশোরীর চোখে-মুখে ভয়-আতঙ্ক। বাড়ি আসার পর তাঁর মা জানতে চান কী হয়েছে। তখন কিশোরী জানায়, প্রাকটিসের সময় ভুল করার জন্য কোচ তাঁর স্তনে ও কোমরে চিমটি কেটেছে। অশালীনভাবে স্পর্শ করেছে, চড় মেরেছে নিতম্বে।

এরপরই কিশোরীর মা থানায় অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে যুবককে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (যৌন হেনস্থা, মহিলার সম্মানহানি) ধারা ও পকসো আইনে গ্রেফতার করা হয়।

যুবক প্রথমে অভিযোগ অস্বীকার করে এবং কিশোরীকে স্পর্শ করার প্রসঙ্গে নানা অজুহাত দেয়। অভিযুক্ত যুবক দাবি করে, যদি ওই ঘটনা যৌন হেনস্থা হত, তাহলে এরপরও কেন কিশোরী নিয়মিত এসে ট্রেনিং করত তাঁর কাছে? র‌্যাকেটের টেকনিক শেখানোর জন্য তিনি কেবল কিশোরীর হাত ধরেছিলেন।

তবে বৃহস্পতিবার পকসো আদালতের তরফে ওই যুবককেই দোষী সাব্যস্ত করা হয়। প্রশিক্ষণের নামে কোনও নারীর শরীর, বিশেষ করে গোপনাঙ্গ স্পর্শ করাকে নায্য বলা যায় না বলেই জানানো হয় আদালতের তরফে। অভিযুক্ত যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?