AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Assembly: প্রথম অধিবেশনেই ৩৭০ অনুচ্ছেদের বিরোধিতা, ধুন্ধুমার কাণ্ড জম্মু-কাশ্মীর বিধানসভায়

J&K Assembly: এ দিন পিডিপির বিধায়ক ওয়াহিদ পারা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির প্রস্তাবনা আনেন। স্পিকার আবদুল রহিম রাঠেরের কাছে এই প্রস্তাবনা জমা দেন। এই নিয়ে আলোচনার দাবি জানান।

J&K Assembly: প্রথম অধিবেশনেই ৩৭০ অনুচ্ছেদের বিরোধিতা, ধুন্ধুমার কাণ্ড জম্মু-কাশ্মীর বিধানসভায়
জম্মু-কাশ্মীর বিধানসভায় হই-হট্টগোল।Image Credit: X
| Updated on: Nov 04, 2024 | 1:12 PM
Share

শ্রীনগর: ৬ বছর পর প্রথম বিধানসভা অধিবেশন। আর প্রথমদিনেই ধুন্ধুমার কাণ্ড জম্মু-কাশ্মীর বিধানসভায়। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির বিরোধিতা করে প্রস্তাবনা আনে পিপলস ডেমোক্রেটিক পার্টি (PDP)। এই প্রস্তাবনা নিয়েই বিধানসভায় তুমুল হই-হট্টগোল, অশান্তি শুরু হয়।

সদ্যই সরকার গঠন হয়েছে জম্মু-কাশ্মীরের নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেছেন ওমর আবদুল্লা। আজ, সোমবার বিধানসভার প্রথম অধিবেশন ছিল। এ দিন পিডিপির বিধায়ক ওয়াহিদ পারা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর জন্য ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির প্রস্তাবনা আনেন। স্পিকার আবদুল রহিম রাঠেরের কাছে এই প্রস্তাবনা জমা দেন। এই নিয়ে আলোচনার দাবি জানান।

এই প্রস্তাবনা জমা দেওয়ার পরই বিজেপির ২৮ জন বিধায়ক উঠে দাঁড়িয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করেন। হই-হট্টগোল শুরু হয়। বিধানসভার নিয়ম ভাঙায় পিডিপি বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানান বিজেপি বিধায়করা।

এদিকে, বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখে নিন্দায় সরব হয় ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, “এগুলো শুধু ক্যামেরায় দেখানোর জন্য করা হচ্ছে। একজন সদস্য ঠিক করবে না বিধানসভায় কীভাবে কাজ হবে বা কী নিয়ে আলোচনা হবে।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা