AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তর প্রদেশে বিজেপির ‘ইমেজ’ ফেরাতে বৈঠক আরএসএস-মোদী-শাহর: সূত্র

করোনা সংক্রমণের জেরে শাসক দল বিজেপির 'ইমেজে' আঘাত লেগেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

উত্তর প্রদেশে বিজেপির 'ইমেজ' ফেরাতে বৈঠক আরএসএস-মোদী-শাহর: সূত্র
ফাইল চিত্র
| Updated on: May 24, 2021 | 12:44 PM
Share

নয়া দিল্লি: দেশে করোনা (COVID 19) সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। রোজ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বারবার প্রকাশ্যে আসছে দেশের ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামো। বিরোধীরা বারবার নিশানা করছে কেন্দ্রের শাসক দলকে। করোনা বিধ্বস্ত রাজ্যগুলি থেকেও উঠছে কেন্দ্র বিরোধী আওয়াজ। দেশের মধ্যে অন্যতম করোনা বিধ্বস্ত রাজ্য উত্তর প্রদেশ। সেখানে করোনা সংক্রমণের জেরে শাসক দল বিজেপির ‘ইমেজে’ আঘাত লেগেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই আগামী বিধানসভা ভোটের আগে ইমেজ ফেরাতে বৈঠক করেছে আরএসএস ও বিজেপি। সূত্রের খবর সেই বৈঠকে ছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহও।

করোনা বিধ্বস্ত উত্তর প্রদেশে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। এমনকি মাটিতে মৃতদেহ পুঁতে দেওয়ারও ছবি প্রকাশ্যে এসেছে। করোনা আবহে এহেন পরিস্থিতিতে উত্তর প্রদেশের আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলের ‘ইমেজ’ ফেরাতে নয়া দিল্লিতে ওই বৈঠকে ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, আরএসএসের সর কার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। এ ছাড়া উত্তর প্রদেশের সংগঠক সুনীল বনসাল-সহ অন্যান্য একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত।

করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সম্প্রতি পঞ্চায়েত ভোটে সেখানে একাধিক জায়গায় হারতে হয়েছে বিজেপিকে। অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় ব্যবধানে হেরেছে পদ্মশিবির। তাই আগামী নির্বাচনগুলিতে নিজেদের গুছিয়ে নিতে এই বৈঠক। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: ট্রায়াল শুরু জুনে, বছরের তৃতীয় ভাগেই মিলতে পারে শিশুদের জন্য কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.