AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: মোদীর হজরতবুল দরগা সংস্কারের উদ্যোগে খুশি মুসলিম দেশগুলি, আফগান রাষ্ট্রদূত বললেন এই কথা

Hazratbal Shrine: ডাল লেকে অবস্থিত হজরতবল দরগা। বিশ্বাস করা হয়, এখানে নবি মহম্মদের দাড়ির অংশ রয়েছে। বৃহস্পতিবারই কাশ্মীর সফরে গিয়ে এই দরগা সংস্কারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। 

PM Narendra Modi: মোদীর হজরতবুল দরগা সংস্কারের উদ্যোগে খুশি মুসলিম দেশগুলি, আফগান রাষ্ট্রদূত বললেন এই কথা
হজরতবল মাজার সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর।Image Credit: TV9 বাংলা
| Updated on: Mar 08, 2024 | 6:22 PM
Share

নয়া দিল্লি: দীর্ঘ পাঁচ বছর বাদে কাশ্মীর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই হজরতবল দরগার সংস্কারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গণ্ডি পেরিয়েও প্রশংসা কুড়োল প্রধানমন্ত্রীর এই উদ্য়োগ। আফগান কূটনৈতিক হজরতবুল দরগা সংস্কারের প্রশংসা করে বলেন, “এটা অত্যন্ত ইতিবাচক উন্নয়ন।”

ডাল লেকে অবস্থিত হজরতবল দরগা। বিশ্বাস করা হয়, এখানে নবি মহম্মদের দাড়ির অংশ রয়েছে। বৃহস্পতিবারই কাশ্মীর সফরে গিয়ে এই দরগা সংস্কারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই আফগান কনসুল জেনারেল সইদ মহম্মদ ইব্রাহিম খাইল জানান, এটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।আফগানিস্তানের জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানায়।  তিনি বলেন, “অত্যন্ত প্রাচীন দরগা এটি। ইসলাম বিশ্বাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এটি। এই দরগাকে সংস্কার ও সংরক্ষণের যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, তাকে আফগানিস্তানের জনগণ সাধুবাদ জানায়।”

আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরাও এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, এটি শুধু ভারতীয় মুসলিমদেরই নয়, আরব তথা মধ্য প্রাচ্যের মুসলিমদের মন জয়েও বড় পদক্ষেপ। তবে ইরান ও মিশর হজরতবল মসজিদ সংস্কার নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কিছুদিন পরই, ফেব্রুয়ারি মাসে আবু ধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী।  সেখান থেকে কাতার সফরেও যান প্রধানমন্ত্রী। কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্তির সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছিল। এরপর কাশ্মীরে হজরতবল দরগা সংস্কারের ঘোষণা মোদী সরকারের আরেকটি মাস্টারস্ট্রোক, এমনটাই মত কূটনীতিকদের।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন