AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোটা বাড়ি সাফ, কাজ শেষে ঘুমিয়ে পড়ল চোর! চোখ খুলতেই দেখল দাঁড়িয়ে সাক্ষাৎ ‘যমদূত’

Crime: চিকিৎসক বারাণসীতে থাকায়, তার বাড়িটি ফাঁকাই ছিল। সেই সুযোগেই রবিবার ঘরে ঢুকেছিল চোর। সারা বাড়ি তল্লাশি চালিয়ে অনেক দামি জিনিস পায়, সেগুলি নিজের ব্যাগেও ভরে। কিন্তু বাড়ি থেকে আর বের হতে পারেনি।

গোটা বাড়ি সাফ, কাজ শেষে ঘুমিয়ে পড়ল চোর! চোখ খুলতেই দেখল দাঁড়িয়ে সাক্ষাৎ 'যমদূত'
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Jun 03, 2024 | 8:19 AM
Share

লখনউ: ডাক্তারের বাড়ি, নিশ্চয়ই আলমারিতে সোনাদানা-মোটা অঙ্কের মালকড়ি থাকবে। সুযোগ বুঝেই, বাড়ি ফাঁকা পেয়ে ঢুকেছিল চোর। গোটা ঘর তল্লাশি চালিয়ে বেশ কিছু দামি জিনিস ব্যাগেও পুড়েছিল, কিন্তু বাড়ি থেকে আর বেরনো হল না। পরদিন সকালে পুলিশের হাতে ধরা তো পড়লেনই, উল্টে মান-সম্মানও গেল। চুরি করতে এসে কি কেউ ঘুমিয়ে পড়ে!

গোটা ঘটনায় হেসে গড়াগড়ি পুলিশও। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। এক চিকিৎসকের বাড়িতে চুরি করতে ঢুকেছিল চোর। কিন্তু মালপত্র চুরি করার পর পালানোর বদলে সে ওই চিকিৎসকের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। সকালে যখন লোকজনের চেঁচামেঁচিতে চোখ খোলে, দেখতে পায় মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে পুলিশ।

ইন্দিরা নগরের ওই বাড়িটি সুনীল পান্ডে নামক এক ব্যক্তির। পেশায় তিনি চিকিৎসক। বর্তমানে তার পোস্টিং বারাণসীর একটি সরকারি হাসপাতালে। চিকিৎসক বারাণসীতে থাকায়, তার বাড়িটি ফাঁকাই ছিল। সেই সুযোগেই রবিবার ঘরে ঢুকেছিল চোর। সারা বাড়ি তল্লাশি চালিয়ে অনেক দামি জিনিস পায়, সেগুলি নিজের ব্যাগেও ভরে। কিন্তু বাড়ি থেকে আর বের হতে পারেনি। নরম বিছানা পেয়ে, ওখানেই ঘুমিয়ে পড়ে চোর।

এদিকে প্রতিবেশীরা পরদিন সকালে ওই চিকিৎসকের বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে, উকি দেয় ঘরের ভিতরে। সমস্ত জিনিস লন্ডভন্ড দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে গোটা বাড়ি যখন তল্লাশি চালায়, তখন দেখতে পায় যে বিছানায় ঘুমোচ্ছে চোর।  পুলিশের ডাকাডাকিতেই চোরের ঘুম ভাঙে।

পুলিশ জানিয়েছে, ওই চোর নেশাগ্রস্থ অবস্থায় চুরি করতে এসেছিল। টাকাপয়সা থেকে শুরু করে ওয়াশ বেসিন, গ্যাস সিলিন্ডার ও জলের পাম্পও চুরি করার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু নেশার কারণে ঘুমিয়ে পড়ে সে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য