AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Station: রাত পোহালেই মাধ্যমিক, সপ্তাহান্তে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহে

Sealdah Station: ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সে কারণেই সপ্তাহান্তের দুই দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকছে এই শাখায়। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে।

Sealdah Station: রাত পোহালেই মাধ্যমিক, সপ্তাহান্তে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহে
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 9:50 PM
Share

কলকাতা: শনি-রবিবার মানেই যেন ট্রেন বাতিল, ভোগান্তি। বিগত কয়েক মাসে ছবিটা খানিকটা চেনা হয়ে গিয়েছে হাওড়া, শিয়ালদহ শাখার যাত্রীদের। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও ওভারহেডের তারের কাজ, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বিগত কয়েক মাসে লাগাতার বাতিল হয়ে গিয়েছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। এবার শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একই ছবি ফিরছে শিয়ালদহ শাখায়। ব্যারাকপুর স্টেশনের কাছে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ হবে। সে কারণেই শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকছে এই শাখায়। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে। পাশাপাশি যাত্রী দুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশও করেছে রেল। 

২ ফেব্রুয়ারি রাতে বাতিলের খাতায় থাকছে 

শিয়ালদহ থেকে: 31631, 31447

রানাঘাট থেকে: 31636

নৈহাটি থেকে: 31450

৩ ফেব্রুয়ারি বাতিলের খাতায় থাকছে 

শিয়ালদহ থেকে: 31311

কল্যাণী সীমান্ত থেকে: 31314

রেলের তরফে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে আগাম দুঃখপ্রকাশ করা হলেও রেল এও বলছে, যাত্রীদের সুবিধার্থেই আপাতত এই সমস্যা। ট্রেন যাতে নিরাপদে চলতে পারে, দ্রুত চলতে পারে তাই এই কাজের প্রয়োজন রয়েছে। এদিকে রাত পোহালেই আবার মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিয়েছে রেল। পূর্ব রেলের তরফে ২১ টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার ঘোষণা করা হয়েছে। কয়েকদিন আগেই বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে রেলের তরফে।

Follow Us
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা