AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘কেন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদই করা হল না?’, হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য

Calcutta High Court: জিটিএ-তে বেশ কয়েকটি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেনিয়মে স্থায়ী করা হয়েছিল। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষা দফতরের এক আধিকারিক।

Calcutta High Court: 'কেন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদই করা হল না?', হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য
কলকাতা হাইকোর্ট Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jan 17, 2025 | 9:47 PM
Share

কলকাতা:  জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য। এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দিয়েছিল রাজ্য। তাতেও ভৎর্সনা। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, “এফআইআর-এ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ত্রিণাঙ্কুর, বিনয় তামাং, প্রান্তিক-সহ সাত জনের নাম থাকলেও তাদের কেন একবারও জিজ্ঞাসাবাদ করা হল না?” বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, “খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি।”

রাজ্যের আইনজীবীকে বিচারপতি বলেন, “মামলার পিটিশন বাতিল করার আবেদন করুন তদন্তের প্রয়োজন হবে না। এটা সহজ কাজ।” বিচারপতি বলেন, “সময় এসেছে, এবার পদক্ষেপ নিতে হবে। আদালত পুস না করলে কিছুই হবে না।” তদন্তকারীদের আইনজীবীকে বলেন, “যা রিপোর্ট দিয়েছেন তাতে শুধু ‘ঘটনার বর্ণনা’! তদন্তের অগ্রগতি কোথায়?”

জিটিএ-তে বেশ কয়েকটি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেনিয়মে স্থায়ী করা হয়েছিল। পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষা দফতরের এক আধিকারিক। কিন্তু তার ভিত্তিতে এফআইআর করেনি পুলিশ। কলকাতা হাইকোর্ট বুধবারই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?