AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Force: ৪ জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী নয় আপাতত, কোন কোন জেলা?

EC: প্রথম দফা পর্যন্ত রাজ্যের চার জেলায় আপাতত কোনও কেন্দ্রীয় বাহিনী রাখছে না নির্বাচন কমিশন। ওই জেলাগুলিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের উপরই ভরসা রাখছে কমিশন। কমিশন সূত্রে খবর, আপাতত প্রথম দফার ভোটের আগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া- এই চার জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না।

Central Force: ৪ জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী নয় আপাতত, কোন কোন জেলা?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2024 | 6:35 PM
Share

কলকাতা: প্রথম দফা নির্বাচনে ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন হবে। কমিশন দাবি করেছিল, তারা প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী দেবে। সেই মোতাবেক প্রায় ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে যারা প্রতি বুথে থাকবেন ভোটের কাজের জন্য। পরে আরও ২২ কোম্পানি আসবে। যদিও তা প্রথম দফার ভোটের পর। ২০ এপ্রিল রাজ্যে থাকবে তারা। প্রথম দফা পর্যন্ত রাজ্যের চার জেলায় আপাতত কোনও কেন্দ্রীয় বাহিনী রাখছে না নির্বাচন কমিশন। ওই জেলাগুলিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের উপরই ভরসা রাখছে কমিশন। কমিশন সূত্রে খবর, আপাতত প্রথম দফার ভোটের আগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া- এই চার জেলায় কোনও কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না। সেইসব বাহিনীকে অন্যত্র সরানো হচ্ছে। পর্যাপ্ত বাহিনীর অভাবেই এই জেলাগুলিতে আপাতত বাহিনী শূন্য রাখা হচ্ছে।

যদিও কমিশনের যুক্তি, ওই জেলাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাহিনী আগেই রুটমার্চ করেছে। তাই তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যে মোট ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রথম দফায় মোতায়েন করা হয়েছে ২৬৩ কোম্পানি বাহিনী। এর পরে বাহিনী সরিয়ে দ্বিতীয় দফার আসনগুলিতে নিয়ে যাচ্ছে কমিশন।

প্রথম দফায় ভোট হবে ১৯ এপ্রিল। বাংলার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট। ২৬৩ কোম্পানির মধ্যে কোচবিহারে ১১২ কোম্পানি, জলপাইগুড়িতে ৮৮ কোম্পানি ও আলিপুরদুয়ারে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা।

প্রথম দফার তিন কেন্দ্রে ৬ কোম্পানি বাহিনী রেখে দ্বিতীয় দফার জন্য ২৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। বাকি ২১ কোম্পানি রাজ্যের বিভিন্ন জেলায় রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ রুটমার্চের কাজ করবে তারা।

এছাড়া কমিশন সূত্রে খবর, ওয়েব কাস্টিং না হলে মাইক্রো অবজারভার থাকবে। ১৫ এপ্রিলের মধ্যে সব বাহিনী পৌঁছে যাবে। ১০০ শতাংশ বুথে থাকবে বাহিনী, দাবি কমিশনের। যদিও ৩৫০ কোম্পানি বাহিনী প্রয়োজন ছিল সব বুথে বাহিনী দেওয়ার জন্য। কমিশনের যুক্তি, যেহেতু একসঙ্গে বহু বুথে ভোট। ফলে সব মিলিয়ে হিসাব করেই বাহিনী রাখা হচ্ছে।

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত