AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal on Shahjahan: ‘এত বড় পৃথিবীতে কোথায় আছেন খুঁজে পাওয়া কী সহজ!’ এবার শাহজাহান নিয়ে মুখ খুললেন কুণাল

Kunal on Shahjahan: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, “শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল কিনা আমার জানা নেই। যতক্ষণ না তদন্তে কিছু ফয়সালা হচ্ছে আমি বলতে পারি না এর পিছনে কে আছেন।”

Kunal on Shahjahan: ‘এত বড় পৃথিবীতে কোথায় আছেন খুঁজে পাওয়া কী সহজ!’ এবার শাহজাহান নিয়ে মুখ খুললেন কুণাল
বাড়ছে বিতর্ক Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 11:16 PM
Share

কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে খুঁজছে পুলিশ। ইডি লুক আউট নোটিস দিয়েছে। এদিকে শাহজাহান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আবার তা মুছে ফেলছেন। সই করে আদালতে আগাম জামিনের আবেদন জমা দিচ্ছেন। কিন্তু, পুলিশ নাকি তাঁকে খুঁজে পাচ্ছে না। শাহজাহান নিয়ে কদিন আগেই সরব হতে দেখা গিয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে। সাফ বলেছেন, “শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে।” তবে অন্য সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। তিনি আবার এদিন বললেন, “এত বড় পৃথিবী। কোথায় একজন আছেন খুঁজে পাওয়া কী এত সহজ ব্যাপার! পুলিশ খোঁজার চেষ্টা করছে। কোনও ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন, তাহলে যেমন সিপিআইএম নিরুপম সেন দের খুঁজে পাননি। পরে দেখা গেল তারা মন্ত্রী হয়ে গিয়েছেন। খুঁজে পাওয়া টা একটা কঠিন ব্যাপার।” তাঁর এ মন্তব্য নিয়ে নতুন করে চাপানউতর শুরু হয়েছে। কিন্তু, বিরোধীদের মুখে যদিও লিউকোপ্লাস্ট লাগানো যায়নি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তো স্পষ্টই বলছেন, “ওকে যাদের ধরে দেওয়ার কথা ওরাই ওকে লুকিয়ে রেখেছে।” সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তো বলছেন, পুরো সেটিং। একই সুর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যের গলাতেও। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলছেন, “ঠিক জায়গা থেকে নির্দেশ আসছে না। সে কারণে ও ধরা পড়ছে না।” 

এদিকে শাহজাহান নিয়ে কিন্তু মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “বিষয়টা তদন্তের আওতায় আছে। আমি এ নিয়ে কিছু বলব না।” কিন্তু, তারই মন্ত্রিসভার অখিল গিরি কিন্তু মুখ ফসকে বলেই ফেলেছিলেন, “শাহজাহান তাঁর চিকিৎসার জন্য বাইরে গিয়েছে। পশ্চিমবঙ্গে নেই। সূত্রের খবর, তাঁর এ মন্তব্যের জন্য আবার সুব্রত বক্সির কাছে বকা খেতেও হয়েছিল।” 

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছেন, “শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহান ছিল কিনা আমার জানা নেই। যতক্ষণ না তদন্তে কিছু ফয়সালা হচ্ছে আমি বলতে পারি না এর পিছনে কে আছেন।” একদিন আগে এক কথা বলেছিলেন অভিষেক। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রবীন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, “স্বাধীনতা সংগ্রামীদেরও পুলিশ খুঁজে পেত না।” নবীন মন্ত্রী পার্থ ভৌমিক শাহজাহানকে ডাকলেন ‘ভদ্রলোক’ বলে। এমনকী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, “শাহজাহানের কী কোর্টে যাওয়ার অধিকার নেই?” কিন্তু, কোথায় এই শাহজাহান? উত্তর কী তবে থেকেও নেই? উঠছে প্রশ্ন। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন