AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Attack on ED: পুলিশের উপর ক্ষুব্ধ ইডি, FIR থেকে ‘গায়েব’ খুনের চেষ্টার ভয়ঙ্কর অভিযোগ

Sandeshkhali: ইডির তরফে একাধিক গুরুতর ধারায় অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে। তালিকায় ছিল ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩৩৩ ধারায় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জখম করার মতো ভয়ঙ্কর অভিযোগও। কিন্তু পুলিশের দায়ের করা এফআইআর থেকে সেই সব ধারা বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ইডি।

Attack on ED: পুলিশের উপর ক্ষুব্ধ ইডি, FIR থেকে 'গায়েব' খুনের চেষ্টার ভয়ঙ্কর অভিযোগ
সন্দেশখালিতে জনরোষের ছবি (ফাইল)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 6:07 PM
Share

কলকাতা: সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর হামলার ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় ইডি। ইডির তরফে একাধিক গুরুতর ধারায় অভিযোগ জানানো হয়েছিল পুলিশের কাছে। তালিকায় ছিল ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩৩৩ ধারায় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জখম করার মতো ভয়ঙ্কর অভিযোগও। কিন্তু পুলিশের দায়ের করা এফআইআর থেকে সেই সব ধারা বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি বেশিরভাগই জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এমনকী এফআইআর কপিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়নি বলে জানানো হয়েছে ইডির প্রকাশ করে প্রেস বিবৃতিতে।

প্রসঙ্গত, যেদিন সন্দেশখালিতে ইডির উপর হামলা হয়েছিল, সেদিনই বনগাঁতেও দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে হানা দিয়েছিল ইডির অপর একটি টিম। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে বনগাঁ থেকে বেরনোর সময়ও গভীর রাতে ফের ইডির উপর হামলা হয়েছিল। সেই ঘটনায় কেউ জখম না হলেও, ক্ষতিগ্রস্ত হয়েছিল ইডির একটি গাড়ি। গাড়ির পিছনের দিকের কাচ ভেঙে গিয়েছিল। বনগাঁর ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে ইডির। প্রেস বিবৃতি প্রকাশ করে ইডির দাবি, যখন সেখানে ভিড় জমতে শুরু করেছিল, তার অনেক আগে থেকেই পুলিশের থেকে নিরাপত্তার জন্য আবেদন জানানো হয়েছিল।

ইডি জানাচ্ছে, সকালেই বনগাঁর পুলিশ সুপারকে ইমেল করা হয়েছিল। এরপর বিকেল চারটে নাগাদ ফোন করেও ইডির অফিসারদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই অনুরোধের পরও, সেখানে ভিড় জমতে দেওযা হয়েছিল বলে জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.