AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC On World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে Ideazfirst-র বিশেষ উদ্যোগ, আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব

ICC On World Environment Day : গতকাল বিশ্ব পরিবেশ দিবস ছিল। সেই উপলক্ষে দেশের বিভিন্ন শহরে আইডিয়াজফার্স্টের তরফে ভারতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার জন্যে এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

ICC On World Environment Day : বিশ্ব পরিবেশ দিবসে Ideazfirst-র বিশেষ উদ্যোগ, আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব
ভারতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আইডিয়াজফার্স্টের সম্মেলন
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 5:10 PM
Share

কলকাতা : বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে বিশ্বের সমগ্র জনজাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর সবথেকে বড় ফলাফল বিশ্ব উষ্ণায়ন। ফলে জলের স্তর বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষিকাজেও। কৃষি উৎপাদনের হার কমে যাওয়ায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে। এবং তাই ভারতের উচিত সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা। গতকাল বিশ্ব পরিবশে দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইডিয়াজফার্স্ট (Ideazfirst)।

জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে যেসব সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নিয়ে আলোচনা করার জন্য এই বিশেষ অনুষ্ঠান। দ্য ইন্ডিয়া ক্লাইমেট কনপারেন্স (The India Climate Conference) সারা দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে। কলকাতা,বেঙ্গালুরু, মুম্বই ও দিল্লিতেও এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। নিউটাউনের নজরুল তীর্থে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে ৫ টি জলবায়ুর পরিবর্তনের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য পাঁচজন স্টেকহোল্ডারকেও সংযুক্ত করা হয়েছিল। এই অনুষ্ঠানের আলোচনার প্যানেলে সরকার, শিল্প সংস্থা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেসের তরফে বক্তারা অংশগ্রহণ করেছিলেন।

এ উপলক্ষে ডব্লিউবিএইচআইডিসিও লিমিটেড (WBHIDCO Ltd) এর ম্যানেজিং ডিরেক্টর এবং নিউটাউন কলকাতা ডেভেলমেন্ট অথরিটি ও নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির অতিরিক্ত মুখ্য সচিব ও চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সেন। তিনি নিউটাউন ও রাজারহাটের জন্য বাস্তবায়িত সাস্টেনেবল উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেচার এনভায়ারনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি (Nature Environment Wildlife Society) এর যুগ্ম সচিব ও প্রোগ্রাম ডিরেক্টর অজন্তা দে, নলিনী মাধবজি, সমাজকর্মী ও আইডিয়াজফার্স্ট মার্কেটিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সিইও রাজেশ কিষাণপুরিয়া। এই পৃথিবীর প্রতি আরও যত্নশীল হতে সাধারণ মানুষের বিভিন্ন পদক্ষেপ সম্বন্ধে বক্তব্য রাখেন রাজেশ কিষাণপুরিয়া।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের