AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: কোন খাতে কত টাকা বাংলাকে দিয়েছে মোদী সরকার? হিসেব দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ শাহর

Amit Shah: বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারবার অভিযোগ করে তৃণমূল। এদিন এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মমতাদিদি বারবার অভিযোগ করেন, কেন্দ্র উন্নয়নের টাকা দেয় না। আমি বলতে চাই, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকার বাংলাকে ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দিয়েছিল। আর ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোদী সরকার ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দিয়েছে। প্রত্যেক পয়সার হিসেব রয়েছে।"

Amit Shah: কোন খাতে কত টাকা বাংলাকে দিয়েছে মোদী সরকার? হিসেব দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ শাহর
কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 6:47 PM
Share

কলকাতা: আবাস যোজনা থেকে একশো দিনের কাজ। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে বারবার সরব হয়েছে তৃণমূল। এমনকি, লোকসভার প্রচারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় এসে সেইসব অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোন প্রকল্পে রাজ্যকে গত ১০ বছরে মোদী সরকার কত টাকা দিয়েছে, তার হিসেব তুলে ধরলেন। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শাহ বললেন, ‘আপনি তারিখ বলুন, বাংলার মানুষের কাছে বিজেপি যুব মোর্চার সভাপতি হিসেব তুলে ধরবেন।”

রবিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) এ রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন অমিত শাহ। সেখানেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারবার অভিযোগ করে তৃণমূল। এদিন এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতাদিদি বারবার অভিযোগ করেন, কেন্দ্র উন্নয়নের টাকা দেয় না। আমি বলতে চাই, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকার বাংলাকে ২ লক্ষ ৯ হাজার কোটি টাকা দিয়েছিল। আর ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোদী সরকার ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দিয়েছে। প্রত্যেক পয়সার হিসেব রয়েছে। আপনি কোনও তারিখ দিন। আমাদের যুব মোর্চার সভাপতি বাংলার মানুষের কাছে প্রত্যেক পয়সার হিসেব দেবে।”

এরপর নিজেই হিসেব তুলে ধরে শাহ বলেন, “১০ বছরে ইউপিএ সরকার বাংলাকে একশো দিনের কাজে ১৫ হাজার কোটি টাকা দিয়েছিল। সেখানে এনডিএ সরকার ১০ বছরে ৫৪ হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু, ১০ হাজার কোটি হোক কিংবা ৫৪ হাজার কোটি, তা শ্রমিকরা পাননি। তৃণমূলের সিন্ডিকেট খেয়ে ফেলেছে। ২০২৬ সালে পরিবর্তন হলে একশো দিনের কাজের পুরো টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে জমা হবে।”

আরও একাধিক প্রকল্পে বরাদ্দের কথা তুলে ধরে শাহ বলেন, “প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ইউপিএ সরকার দিয়েছিল ৫ হাজার ৪০০ কোটি টাকা। সেখানে মোদী সরকার দিয়েছে ১৭ হাজার ৭০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ সরকার দিয়েছিল ৪ হাজার ৫০০ কোটি টাকা। সেখানে মোদী সরকার দিয়েছে ৫০ হাজার কোটি টাকা।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে শাহ বলেন, “বাংলার মানুষকে কেন বিভ্রান্ত করছেন?”

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?