AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: বাংলায় ‘নতুন মডেল’ মন্দির-মসজিদ রাজনীতি, আদৌ তুষ্ট হবেন ‘গণদেবতা’?

Temple-mosque politics in Bengal: ছাব্বিশের ভোটের আগে মেরেকেটে যেখানে আর বছরখানেক বাকি তার আগে সাগরদিঘির অলংকার গ্রামে তৈরি হচ্ছে রামমন্দির। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজদি তৈরির ঘোষণার কিছু সময়ের মধ্যেই ব্লকে ব্লকে মন্দির তৈরির ঘোষণা এসেছিল গেরুয়া শিবিরের তরফেও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার’ কথা। হিন্দুত্বের তাস কে কত ভাল খেলতে পারেন তাই বোঝাতে যেন মাঠে নেমে পড়েছে বাংলার ‘টপ’ দুই রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীরা।

EXPLAINED: বাংলায় 'নতুন মডেল' মন্দির-মসজিদ রাজনীতি, আদৌ তুষ্ট হবেন 'গণদেবতা'?
কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? Image Credit: TV 9 Bangla GFX
| Updated on: Jan 22, 2025 | 7:34 PM
Share

“ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়র যা বানানোর বানান। কিন্তু আগে ভাল হিন্দু বানান। যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারাল অস্ত্র রাখুন। নিজের ধর্ম-সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ব্যারিস্টার যাই হোক, ফুটে যাবে!” কে বলছেন এ কথা? সুকান্ত মজুমদার! বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যু কাজে না লাগতেই কী ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ পর্যন্ত ঝুলি থেকে চড়া হিন্দুত্বের বিড়ালটা বের করেই ফেলছেন বঙ্গ বিজেপির নেতারা? সে কারণেই কী বাংলাদেশ-চিন্ময়কৃষ্ণ ইস্যুতে এক ইঞ্চিও মাটি ছাড়তে চাইলেন না বাংলায় শুভেন্দু অধিকারীর মতো নেতারা? কেউ কেউ তো তাঁকে বেশ কিছুদিন ধরেই বঙ্গ হিন্দুত্বের ‘পোস্টার বয়’ বলেও ডাকতে শুরু করেছেন। এসব তো চলছেই, কিন্তু তলে তলে বাংলার বুকেই লেখা হয়ে যাচ্ছে মেরুকরণের এক অন্য উপাখ্যান। তেমনটাই ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষকদের। ২২ জানুয়ারি বুধবারের বারবেলায় যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে ঠিক সেই সময় মুর্শিদাবাদের সাগরদিঘি সাক্ষী থাকছে আর এক ঘটমান ইতিহাসের। দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয়েছে রামললার...

Follow Us

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন