AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nisith Pramanik: কেন্দ্র ছাড়বে না, সন্দেশখালিতে ED-CRPF-এর ওপর হামলায় হুঁশিয়ারি নিশীথের

Nisith Pramanik: শুক্রবার সকালে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালির সরবেরিয়ায় যান ইডি আধিকারিকরা। সেখানকার দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সে সময়ে বাড়ির দরজায় তালা ছিল। তালা ভাঙতে গেলেই জনতার রোষের মুখে পড়েন তাঁরা।

Nisith Pramanik: কেন্দ্র ছাড়বে না, সন্দেশখালিতে ED-CRPF-এর ওপর হামলায় হুঁশিয়ারি নিশীথের
সন্দেশখালির ঘটনায় বিরক্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 3:19 PM
Share

কলকাতা: সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সি, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় বিরক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন বারবার বাংলাতেই এই ধরনের ঘটনা ঘটছে। কেন্দ্র এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।’ তাঁর বক্তব্য, কোনও রাজ্যে যদি কেন্দ্রীয় এজেন্সি যায়, তাহলে আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্যেরই।

সরবেরিয়ার ঘটনার পর নিশীথ প্রামাণিক একটি ভিডিয়ো বার্তা দিয়ে বলেছেন, “কোনও রাজ্যে যে কোনও তদন্তকারী সংস্থা যায়, তাহলে সুরক্ষার দায়িত্ব রাজ্যেরই। এই আক্রমণ কিন্তু কেবলমাত্র নিরপেক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে নয়। এটা ফেডারাল কাঠামোর ওপর আক্রমণ। আর বাংলার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারবার ঘটেছে। এটা দুঃখজনক। কেন্দ্র এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে।”

শুক্রবার সকালে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালির সরবেরিয়ায় যান ইডি আধিকারিকরা। সেখানকার দাপুটে নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সে সময়ে বাড়ির দরজায় তালা ছিল। তালা ভাঙতে গেলেই জনতার রোষের মুখে পড়েন তাঁরা। হাজার হাজার লোক অস্ত্র, বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তেড়ে আসেন। এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি মারতে থাকেন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর। কোনও মতে পালিয়ে বাঁচেন আধিকারিক ও জওয়ানরা।

যদিও এ ঘটনায় অন্য তত্ত্ব খাঁড়া করেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এর পিছনে প্ররোচনা রয়েছে। বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশির নামে গ্রামে ঢুকে প্ররোচনা দিচ্ছে। যেখানে বিজেপি আমাদের সংগঠনের সঙ্গে পাল্লা দিতে পারছে না, সেই জায়গাগুলোতে বেছে বেছে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানকার মানুষকে প্ররোচনা দিচ্ছে।””

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?