AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি পুলিশ’, কেন বলল হাইকোর্ট?

Calcutta High Court: বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, প্রাথমিকভাবে যে অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছিল, তা ছিল নন-কগনিজেবল অপরাধ। চার্জশিটে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যোগ করে। কিন্তু, এর জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তা নেয়নি পুলিশ।

Calcutta High Court: 'সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি পুলিশ', কেন বলল হাইকোর্ট?
বিচারপতি তীর্থঙ্কর ঘোষImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 04, 2024 | 5:47 PM
Share

কলকাতা: প্রথামাফিক কাজ করে পুলিশ। সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি। বুধবার একটি মামলার শুনানিতে এভাবেই পুলিশকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পুলিশি নিষ্ক্রিয়তার একটি মামলার এদিন শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এক মহিলা একটি সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, আর্থিক তছরুপ সংক্রান্ত নথি তাঁরা পাওয়ার পরই তাঁকে হেনস্থা করা হয়।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, প্রাথমিকভাবে যে অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছিল, তা ছিল নন-কগনিজেবল অপরাধ। চার্জশিটে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যোগ করে। কিন্তু, এর জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তা নেয়নি পুলিশ।

এদিন মামলার শুনানিতে বিচারপতি মৌখিকভাবে বলেন, “পুলিশের প্রশিক্ষণ দরকার। আপনারা ভারতীয় দণ্ডবিধির ৩২৩ এবং ৫০৬ ধারা দিলেন কেন? আপনারা এটা কীভাবে করতে পারেন? আপনাদের আদালতের অনুমতি নেওয়া দরকার ছিল। কীভাবে এমন এফআইআর করতে পারেন? ১২৬ এবং ১০৭ ধারা নিয়ে আমি কিছু বলব না। কিন্তু, নন-কগনিজেবল অপরাধের ক্ষেত্রে পুলিশের প্রশিক্ষণ দরকার। পুলিশ প্রথাগত ব্যবহার করছে। সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি। আদালতের রেকর্ডে এটা রাখতে চাই না। আপনি অপরাধ চিহ্নিত করছেন। যখন আপনি অপরাধ চিহ্নিত করেছেন, তখন আদালতে যাওয়া দরকার। না হলে কিছু করবেন না। এটা অনেক সহজ।” হাইকোর্ট বলে, ব্রিটিশ আমল থেকে নন-কগনিজেবল এফআইআর ব্যবস্থা চলে আসছে। পুলিশ এখনও তাকে কপি করে চলেছে। প্রসঙ্গত, নন-কগনিজেবল অভিযোগের ক্ষেত্রে আদালতের নির্দেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে