AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

R G Kar: ‘আমি যখন রাত ১০টায় ফোন করি, তখনই ও বলেছিল…’, আরজি কর-কাণ্ডে মুখ খুললেন তিলোত্তমার বিশেষ বন্ধু

R G Kar: "৯টার সময়ে আমি তখন হাসপাতালে, নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম। তখনও দু'বার ফোন করেছিলাম। ধরেনি। আমি তো দুঃস্বপ্নের শেষ পর্যায়ে গিয়েও কখনও এই ঘটনা ভাবতে পারিনি।" ফোনেই গলা ধরে এল তিলোত্তমার বিশেষ বন্ধুর।

R G Kar: 'আমি যখন রাত ১০টায় ফোন করি, তখনই ও বলেছিল...', আরজি কর-কাণ্ডে মুখ খুললেন তিলোত্তমার বিশেষ বন্ধু
তিলোত্তমার বিশেষ বন্ধু কী বললেন?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 4:38 PM
Share

কলকাতা: পরের বছরেই বিয়ে হওয়ার কথা ছিল।  ঘটনার রাতে শেষবার দশটার সময়ে তিলোত্তমার গলা শুনেছিলেন তিনি। তারপর আর নয়, ফোন আর ধরেননি। দশটার সময়ে যখন কথা হয়েছিল, তিলোত্তমা তাঁর বিশেষ বন্ধুকে জানিয়েছিলেন ‘ব্যস্ত রয়েছি, একটু পরে ফোন করছি।’ কিন্তু সেই ফোনটা আর আসেনি। এতদিন কথা বলার মতো পরিস্থিতিতেই ছিলেন না তিনি। আজ TV9 বাংলার প্রতিনিধির ফোনে কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার বিশেষ বন্ধু। কিন্তু বিশেষ বন্ধুর  কথায় উঠে এল বিস্ফোরক তথ্য। তাঁর কথায়, ঘৃণ্য আশু বিপদের আঁচ করেছিলেন ‘তিলোত্তমা’।

তিনি বললেন, “আমি রাত দশটায় ফোন করেছিলাম, আমাকে বলল, একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। সাধারণত রাতে ফোন করে। কিন্তু সেই রাতে আর করেনি। সকাল ৯টার সময়ে আমি তখন হাসপাতালে, নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম। তখনও দু’বার ফোন করেছিলাম। ধরেনি। তারপর মেসেজ পাঠাই। তখনও নেই। আমি তো দুঃস্বপ্নের শেষ পর্যায়ে গিয়েও কখনও এই ঘটনা ভাবতে পারিনি। স্বপ্নের শেষ।” ফোনেই গলা ধরে এল তিলোত্তমার বিশেষ বন্ধুর। সামনের বছরেই বিয়ে হওয়ার কথা ছিল তিলোত্তমার। কিন্তু তার আগেই সব শেষ।  তিলোত্তমার বিশেষ বন্ধু জানালেন, ঘৃণ্য আশু বিপদের আঁচ হয়তো আগেই করতে পেরেছিলেন তিলোত্তমা। আগে নাইট ডিউটি করতেন। কিন্তু সম্প্রতি নাইট ডিউটি করতে চাইতেন না তিলোত্তমা।

বৃহস্পতিবার রাতেই ঘটে যায় অনর্থ। রাজ্যের গণ্ডি পেরিয়ে সেই ভয়াবহ ঘটনার রেশ পৌঁছেছে দেশ। কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের চিকিৎসকরা। অভিযুক্ত কিংবা অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিলোত্তমার বিশেষ বন্ধু। ইতিমধ্যেই এই ঘটনার পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসেছে। ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন চার সহকর্মী। সেই চার ডাক্তারকেও ইতিমধ্যে নোটিস পাঠিয়েছে লালবাজার। এই ঘটনায় একাধিক জন জড়িত কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?