AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ‘৫ দিনে যা হয়েছিল, ৫ মাসেও তাই হয়েছে’, আক্ষেপ তিলোত্তমার মায়ের

RG Kar Case: সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ইতিমধ্যে শিয়ালদহ কোর্টে পৌঁছে গিয়েছেন তিলোত্তমার বাবা-মা। দুপুর সাড়ে ১২ টায় রায় ঘোষণা করবে আদালত।

RG Kar Case: '৫ দিনে যা হয়েছিল, ৫ মাসেও তাই হয়েছে', আক্ষেপ তিলোত্তমার মায়ের
মৃত্যুদণ্ড চায় তিলোত্তমার মাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 20, 2025 | 11:25 AM
Share

ব্যারাকপুর: সোমবার রায় ঘোষণা হলে বিচারের একটি ধাপ পেরনো হবে, এমনটাই মনে করছেন তিলোত্তমার বাবা-মা। গত শনিবার আরজি কর খুন ও ধর্ষণ মামলায় শুধুমাত্র সঞ্জয় রাইকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ, সোমবার তাঁরই সাজা ঘোষণা করলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। তার আগে সঞ্জয়কে বলার সুযোগও দেওয়া হবে। তবে তিলোত্তমার বাবা-মা এখনও একই দাবিতে অনড়। তাঁরা বলছেন, সঞ্জয় একা দোষী নয়।

সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ইতিমধ্যে শিয়ালদহ কোর্টে পৌঁছে গিয়েছেন তিলোত্তমার বাবা-মা। দুপুর সাড়ে ১২ টায় রায় ঘোষণা করবে আদালত। তার আগে তিলোত্তমার বাবা বললেন, ‘আরও অনেকে যুক্ত আছে। সবাই শাস্তি পাবে। তার জন্য যতদূর লড়তে হয় লড়ব।’ দোষীর মৃত্যুদণ্ডই চাইছেন বাবা ও মা। তিলোত্তমার মা বলেন, “পাঁচ দিনে পুলিশ যা তদন্ত করেছিল, পাঁচ মাসে সিবিআই ও সেই একই তদন্ত করেছে।”

সোমবার বিচারক যা রায় দেবেন, তা আগামিদিনের আইনি লড়াইয়ের প্রথম ধাপ বলে মনে করছে তিলোত্তমার পরিবার। তাঁরা বলেন, “সঞ্জয় ছাড়া বাকি দোষীদের বাঁচানোর চেস্টা করছেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী।” এরপরও দাঁতে দাঁত চেপে তাঁরা আইনি লড়াই চালিয়ে যাবেন। সঞ্জয়ের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিলোত্তমার বাবা-মা।

তিলোত্তমার মা বলেন, “আরও যারা আছে, তাদেরকে প্রভাবশালীরা আড়াল করতে চাইছে। অভিযুক্ত সন্দীপ ঘোষকে এখনও তাঁর পদে বহাল রেখে দিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের হাত আছে সন্দীপ ঘোষের মাথায়। তাই ছাড় পেয়ে যাচ্ছেন উনি।”

Follow Us
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন