AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: আরজি কর না পানশালা, মদ থাকত মর্গে! সন্দীপ ঘোষের হাটে হাঁড়ি ভাঙলেন প্রাক্তন মর্গ-কর্মী

Sandip Ghosh: অভিযোগ, মর্গের কর্মী সন্তোষ মল্লিক ছিলেন সন্দীপের চ্যালা। মর্গের মধ্যে যেখানে মৃতের আত্মীয়তদের বসার জায়গা, সেই রেস্টরুমটাকে পানশালা বানিয়ে ফেলা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তারক বলেন, "ওর কাছ থেকে বোতল যেত।"

RG Kar: আরজি কর না পানশালা, মদ থাকত মর্গে! সন্দীপ ঘোষের হাটে হাঁড়ি ভাঙলেন প্রাক্তন মর্গ-কর্মী
আরজি কর মেডিক্যাল কলেজ
| Edited By: | Updated on: Aug 25, 2024 | 2:55 PM
Share

কলকাতা: আরজি করের পড়াশোনার মানের যে ক্রমশ অবনতি হয়েছে, সে অভিযোগ উঠেছে আগেই। তৃণমূল সাংসদ শান্তনু সেনের স্ত্রী, তথা চিকিৎসক কাকলি সেন পড়াশোনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি দাবি করেছেন, পরীক্ষায় পাশ করানোর জন্যও নাকি টাকা নেওয়া হত সন্দীপ ঘোষের আমলে। আর এবার আরও বিস্ফোরক অভিযোগ তুললেন আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। সন্দীপ ঘোষ অধ্যক্ষ হওয়ার অনেক আগে থেকে ওই মেডিক্যাল কলেজে কাজ করতেন তিনি। অবসরের পরও তাঁর মেয়াদ বৃদ্ধি হয়। কীভাবে সন্দীপের আমলে প্রতিষ্ঠানের চেহারাটা বদলে গিয়েছে, তা চোখের সামনে দেখেছেন তিনি।

TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারক চট্টোপাধ্যায় দাবি করেছেন, মদ খাইয়ে কিছু লোককে নিজের আয়ত্তে রেখেছিলেন সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষের মদতেই হাসপাতালের গেস্ট হাউসে রীতিমতো আসর বসত বলে দাবি করেছেন তিনি। কোথায় ‘স্টোর’ করে রাখা হত মদ, কোথায় ‘সাপ্লাই’ দেওয়া হত, সে সবই জানেন বলে দাবি করেছেন প্রাক্তন কর্মী তারক।

তারক চট্টোপাধ্যায়ের অভিযোগ, কয়েকজন ব্যক্তিগত বাউন্সার ছিল সন্দীপ ঘোষের, এছাড়া কয়েকজন জুনিয়র ডাক্তারকে নিয়ে একটা বাহিনী তৈরি করে রেখেছিলেন। পরীক্ষায় পাশ করাটাও নাকি ছিল সন্দীপ ঘোষের হাতেই! ওই প্রাক্তন কর্মী বলছেন, “কাছের ছাত্রদের মদ খাওয়াতেন সন্দীপ ঘোষ। বাইরের লোক এলে থাকা জন্য গেস্ট হাউস ছিল হাসপাতালে। সে গেস্ট হাউসকে বার বানিয়ে দিয়েছিলেন তিনি। মদের আসর বসত। ৭-৮ জনের বাহিনী ছিল। তাদের বলা হয়েছিল, ‘আমার সঙ্গে থাকবি। পড়াশোনা করতে হবে না। পাশ করাটা আমি দেখে নেব।'”

ওই ব্যক্তির আরও অভিযোগ, মর্গের কর্মী সন্তোষ মল্লিক ছিলেন সন্দীপের চ্যালা। মর্গের মধ্যে যেখানে মৃতের আত্মীয়তদের বসার জায়গা, সেই রেস্টরুমটাকে পানশালা বানিয়ে ফেলা হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তারক বলেন, “ওর কাছ থেকে বোতল যেত।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

এর আগে আখতার আলিও একই অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, বাইরে থেকে মহিলাদেরও নিয়ে যাওয়া হত আরজি করের গেস্ট হাউসে। জুনিয়র ডাক্তারকে বসিয়ে মদ খাওয়ানোর অভিযোগও তুলেছেন তিনি।

Follow Us