AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘মুখে কথা বলে কাজ বেশি হয় না…’, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

Abhishek Banerjee: কথা কম, কাজ বেশির বার্তা অভিষেকের। অভিষেকের কথায়, মুখে কথা বলে কাজ বেশি হয় না। মানুষের জীবন বদলে দেয় এমন কাজ করে দেখাতে হয়। সেবাশ্রয়ের সাফল্য নিয়ে এদিন সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিষেক। তা নিয়েই এখন জোর চর্চা।

Abhishek Banerjee: ‘মুখে কথা বলে কাজ বেশি হয় না…’, ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 11:08 PM
Share

কলকাতা: ‘২০০ পাতার বই ১৫১ পাতা থেকে পড়া শুরু করলে, জানা বোঝার ক্ষেত্রে অসম্পূর্ণতা থেকে যায়।’ সদ্য এই মর্মে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে। যা নিয়ে চাপানউতোর চলছেই। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব বেশ প্রকট হয়েছে। খোঁচা দিচ্ছে বিরোধীরা। তবে কী ওই পোস্টের হাত ধরে দলের পথচলা শুরুর পর মাঝপথে যাঁরা দলে যোগ দিয়ছেন তাঁদের খোঁচা দিতে চাইলেন কুণাল? যদিও এরইমধ্যে এবার আরও এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 

কথা কম, কাজ বেশির বার্তা অভিষেকের। অভিষেকের কথায়, মুখে কথা বলে কাজ বেশি হয় না। মানুষের জীবন বদলে দেয় এমন কাজ করে দেখাতে হয়। সেবাশ্রয়ের সাফল্য নিয়ে এদিন সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছেন অভিষেক। সেখানেই অভিষেক লিখছেন, ‘প্রশাসন মানে শুধু কথার কথা নয়, প্রশাসন মানে জীবনে বদল আনা।’ এই পোস্ট নিয়েই এখন চলছে জোর চর্চা। উঠছে একাধিক প্রশ্ন। 

সেবাশ্রয় কী তাহলে মানুষের জীবন বদলে দিচ্ছে? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন বিরোধীদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ সেখানে সেবাশ্রয়ের হাত ধরেই কী তাহলে গড়ে উঠছে বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা? নাকি ‘সমান্তরাল’ ব্যবস্থা? প্রশ্ন ঘিরে চাপানউতোর চলছে। পাশাপাশি অভিষেকের ‘প্রশাসনিক’ দায়িত্ব মনে করানো প্রসঙ্গেও খোঁচা ধেয়ে আসছে বিরোধী শিবির থেকে। বিরোধীদের দাবি, অভিষেক তো বলছেন প্রশাসন মানে শুধু কথার কথা নয়, প্রশাসন মানে জীবনে বদল আনা। কিন্তু, সুশাসন দেওয়ার ভার কার উপর? 

খোঁচা দিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলছেন, “ঠাকুর বলছেন বেশি কথায় বেশি দোষ। ভেবেচিন্তে কথা কস। এখন যুবরাজও নাকি বলছেন কাজ বেশি কথা কম। কার জন্য বলছেন? যিনি নবান্নে বসে রোজ এক থেকে দেড় ঘণ্টার সাংবাদিক বৈঠক করেন তাঁর জন্য বলছেন?”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন