AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Naushad Siddiqui: শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না: নওশাদ

Naushad Siddiqui: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে আইএসএফের সভা। চূড়ান্ত নির্দেশে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই সভা করতে পারবে আইএসএফ। যদিও অর্ডার কপি হাতে না পেয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Naushad Siddiqui: শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না: নওশাদ
নওশাদ সিদ্দিকী। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 9:04 PM
Share

কলকাতা: যেখানে তৃণমূলের ২১ জুলাইয়ের অনুষ্ঠান হয় সেখানেই জায়গা চেয়েছিল নওশাদ শিবির। কিন্তু, মিলেও মিলল না অনুমতি। খারিজ হয়ে গিয়েছে একক বেঞ্চের নির্দেশ। ভিক্টোরিয়া হাউজের সামনে করা যাবে না আইএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সাফ জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তা নিয়েই জোর চর্চা রাজনীতির পাড়ায়। শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল, ভিক্টোরিয়া বাদে কাছাকাছি অন্য জায়গায় সভা করা যেতে পারে। 

যদিও পরে জানা যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে আইএসএফের সভা। চূড়ান্ত নির্দেশে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই সভা করতে পারবে আইএসএফ। যদিও অর্ডার কপি হাতে না পেয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি হলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত, একদিন আগেই এ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছিল, শর্তসাপেক্ষে ভিক্টোরিয়া হাউজের সামনে ওই সভা করতে পারে আইএসএফ। এই সিদ্ধান্ত সামনে আসার পরেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “রাজনীতি তো দীর্ঘদিনের লড়াই। আমরাও ওখানে যাতে আগামী দিনে সভা করতে পারি তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না। তাই ম্যারাথন, ভিনটেজ কার র‌্যালির কথা বলেছে। আমরা আদালতের সিদ্ধান্তকে মান্যতা দেব। আমাদের নানাভাবে আটকানো হচ্ছে গত ৭৫ বছর ধরে। আমাদের প্ল্যান এ প্ল্যান বি রেডি করা আছে। কোর্টের রায়ের কপি হাতে আসার পরে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয় নিয়ে হয়তো জানাব।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?