AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: শুধু ব্রিগেডেই নয়, এবার ভোটবাক্সেও উড়বে ‘লাল নিশান’, আশাবাদী ইয়েচুরি

CPIM: সীতারাম ইয়েচুরি মনে করেন, এই মুহূর্তে বাংলায় ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে সর্বত্র ত্রিমুখী লড়াই হয়েছে বলে দাবি তাঁর। ইয়েচুরি বলেন, "উত্তরবঙ্গে অন্তত ৬টা আসনে জোরদার লড়াই হয়েছে। দক্ষিণ মালদহে ঈশা খান জিতবেন। মুর্শিদাবাদেও জিতবে, অধীরবাবুও নিজের আসন ধরে রাখবেন। জঙ্গিপুরেও লড়াই খুব জোরদার হয়েছে।"

CPIM: শুধু ব্রিগেডেই নয়, এবার ভোটবাক্সেও উড়বে 'লাল নিশান', আশাবাদী ইয়েচুরি
সুজন চক্রবর্তীর সমর্থনে প্রচারে সীতারাম ইয়েচুরি।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2024 | 10:28 PM
Share

কলকাতা: সিপিএম ব্রিগেড ডাকলে সে মাঠ লালে লাল হয়ে যায়। কিন্তু ভোটবাক্সে কেন তার প্রভাব দেখা যায় না, সে প্রশ্ন দলেরই একাংশের মনে হয়। লোকসভা ভোটের আবহে কলকাতায় বসেই সে প্রশ্নের উত্তর দিলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, “এটা ঠিক যে বামেদের ব্রিগেডে যে লোক হয় তার মোকাবিলা এ রাজ্যের শাসক কিংবা প্রধান বিরোধী কেউই করতে পারে না। তবে ভোটের হিসাবে দেখলে তা কম হয়। এবার সেই ট্রেন্ড বদলাবে। ভোটও হবে, জয়ও হবে। এবার বামেদের সঙ্গে কংগ্রেসের মজবুত যে গঠবন্ধন, তার প্রভাব ভোটবাক্সে পড়বে।”

সীতারাম ইয়েচুরি মনে করেন, এই মুহূর্তে বাংলায় ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে সর্বত্র ত্রিমুখী লড়াই হয়েছে বলে দাবি তাঁর। ইয়েচুরি বলেন, “উত্তরবঙ্গে অন্তত ৬টা আসনে জোরদার লড়াই হয়েছে। দক্ষিণ মালদহে ঈশা খান জিতবেন। মুর্শিদাবাদেও জিতবে, অধীরবাবুও নিজের আসন ধরে রাখবেন। জঙ্গিপুরেও লড়াই খুব জোরদার হয়েছে।”

ইয়েচুরির দাবি, বিজেপি-তৃণমূলের দ্বিমুখী লড়াইয়ের ধারনা ভেঙেছে। দক্ষিণবঙ্গেও কার্যত সেই ছবি। ইয়েচুরির দাবি, মানুষ বিশ্বাস করেন বাম-কংগ্রেস জোট বিজেপি ও তৃণমূল থেকে মুক্তি দিতে পারে। ইন্ডিয়া জোট নিয়েও সীতারাম ইয়েচুরি আত্মবিশ্বাসী। বলেন, “৫৪২টা আসন লোকসভায়। ইন্ডিয়া গঠবন্ধন ৩০০র বেশি সিট পাবে।”

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার