AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অনেক বিদেশি অতিথি আসবেন, রাজ্য সম্বন্ধে অন্য বার্তা যাবে…’, দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের জন্য ডাক্তারদের চিঠি দিল রাজ্য

Doctor's Protest: প্রতিবছরই দুর্গাপুজোর পর বড় করে কার্নিভালের আয়োজন করে রাজ্য। এবারও তার অন্যথা হয়নি। প্রতিবছরই কার্নিভাল দেখতে উপস্থিত হন বিভিন্ন বিদ্যজনরা। এবার সেইদিনই দ্রোহের কার্নিভাল কর্মসূচি ডেকেছেন ডাক্তাররা।

'অনেক বিদেশি অতিথি আসবেন, রাজ্য সম্বন্ধে অন্য বার্তা যাবে...', দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের জন্য ডাক্তারদের চিঠি দিল রাজ্য
দ্রোহের কার্নিভাল হবেই জানাল ডাক্তাররাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 10:02 PM
Share

কলকাতা: রেড রোডে পুজোর কার্নিভালের দিনেই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক ও তাঁদের সংগঠন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে হতে চলা কার্নিভালের সময়ে এমন কর্মসূচি না করার অনুরোধ মুখ্যসচিব মনোজ পন্থের। সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, পুজোর কার্নিভালে বিদেশি অতিথিরা আসবেন। তাঁদের সামনে এই ধরনের কার্নিভাল হলে অন্য বার্তা যাবে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্টরসকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবছরই দুর্গাপুজোর পর বড় করে কার্নিভালের আয়োজন করে রাজ্য। এবারও তার অন্যথা হয়নি। প্রতিবছরই কার্নিভাল দেখতে উপস্থিত হন বিভিন্ন বিদ্যজনরা। এবার সেইদিনই দ্রোহের কার্নিভাল কর্মসূচি ডেকেছেন ডাক্তাররা। সেই কার্নিভাল প্রত্য়াহারের অনুরোধ করা হয়েছে রাজ্যের তরফে। তবে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন দ্রোহের কার্নিভাল তাঁরা প্রত্যাহার করছেন না। পুলিশ যদি বাধা দেয় তা জেলায় জেলায় ছড়িয়ে পড়বে।

চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, “রাজ্য সরকারের তরফে মেইল এসেছে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের জন্য। কিন্তু দ্রোহের কার্নিভাল হবেই। কারণ একদিকে ফুর্তি চলবে, অন্যদিকে রাজ্যে এমন খুন-ধর্ষণ হবে। যারা আন্দোলন করবেন তাঁদের প্রত্যাহার করতে হবে এ চলতে পারে না।” অপরদিকে, জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেছেন, “পরশুদিন কার্নিভাল আটকাবো না, পুলিশকে সুযোগ দেবো না। ওইদিন রাস্তার ধারে মানব বন্ধন গড়ে তুলবো কলকাতায়। জেলায় প্রতিবাদের জন্য মিছিলমিটিং করুন।”

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট